সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা মিনাখাঁয়, ভ্যান-বাইকে ধাক্কা বাসের, মৃত ১, আশঙ্কাজনক ১০

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: সকাল সকাল ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পরপর মোটরভ্যান, সাইকেল, বাইকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে মারা যান এক ব্যক্তি। এখনও গুরুত্ব আহত অবস্থায় রয়েছেন ১০ জন। আহত হয়েছেন অনেক মানুষ। তাঁদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মিনাখাঁর বাসন্তী হাইওয়ের উপর।

সূত্রে খবর, একটি ডিএন ১৬ বাই ওয়ান রুটের একটি বাস আজ মঙ্গলবার সকালে বসিরহাটের সরবেড়িয়া থেকে কলকাতা যাচ্ছিল। সেই সময় বাসে অনেক সংখ্যায় মানুষ ছিল।

জানা যায়, বাসটি যখন নেপাল মোড় এলাকায় আসে তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তায় চলছিল ব্যাটারিচালিত ভ্যান ও একটি বাইক ও সাইকেল। সেগুলিকে পরপর গিয়ে বাসটি সজোরে ধাক্কা মারে। তার পরই সেটি গিয়ে ধাক্কা মারে একটি ইলেকট্রিক পোলে। সেখনেই সঙ্গে সঙ্গে মারা যায় একজন। ঘটনায় আহত হয়েছে অনেকেই। গুরুতর জখম ১০। তাঁদের মধ্যে ৪ জনকে জরুরি ভিত্তিতে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই দুর্ঘটনার জেরে সকাল থেকেই স্থানীয়রা প্রবল বিক্ষোভ করেন। তাঁরা বাসন্ত হাইওয়ে অবরোধ করে বলেও জানা যায়।

স্থানীয়রা অভিযোগ করেছে, এই রাস্তায় দিন দিন দুর্ঘটনা বেড়েই চলেছে। এত ব্যস্ত রাস্তায় কেন কোনও ট্রাফিক পুলিশ থাকে না এই নিয়েও প্রশ্ন উঠে আসে। এই দিন দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। সেখানে তাঁরা এলেই ঘিরে ধরে সেখানকার স্থানীয়রা। তাঁদের দাবি, এই জন বহুল রাস্তায় দ্রুত কোনও ট্র্যাফিক পুলিশ মোতায়েন করা হোক। ঘাতক বাসটির চালক ও খালাসিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজ দিয়ে যাওয়া জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

বাংলার মিহিদানা খাওয়ার শখ হয়েছিল স্বয়ং জগন্নাথের, জানুন মাহেশের ৫৬ ভোগে কী কী থাকে?

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি, ধস সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে, বিপাকে স্থানীয়রা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে

রীতি মেনে মাহেশে পালিত হচ্ছে রথযাত্রা, সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড়