ভিসার মামলায় জিতেও গ্রেফতার হলেন জোকোভিচ!

সময়টা একদমই ভালো যাচ্ছে না নোভক জোকোভিচের।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সময়টা একদমই ভালো যাচ্ছে না নোভক জোকোভিচের। সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিশ্বের একনম্বর টেনিস তারকার। ভিসা বাতিলের মামলা জিতেও মেলবোর্ন পুলিশের হাতে গ্রেফতার হতে হয়েছে তাঁকে। এমনটাই জানা গিয়েছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের তরফ থেকে। পাশাপাশি, এই দাবি তুলেছেন জোকারের বাবা সার্দান জোকোভিচও। 

তিনি একটি সার্বিয়ান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, ‘মেলবোর্নের পুলিশ আমার ছেলে নোভাককে গ্রেফতার করেছে। ওই দেশের অভিবাসন মন্ত্রী বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এটা করেছে। যেহেতু অজি কোর্ট আমার ছেলেকে ভিসা নিয়ে ছাড়পত্র দিয়ে দিয়েছে, তাই সরকার এমন করছে’।

তবে গ্রেফতার করে জোকারকে কোথায় রাখা হয়েছে সেই ব্যপারে কিছু জানা যায়নি। মনে করা হচ্ছে অভিবাসন আইনে ফাঁসানো হয়েছে। ফলে ঘটনা পুরোপুরি নয়া মোড় নিয়েছে। তবে অনেক সংবাদমাধ্যমের তরফ থেকে বলা হচ্ছে যে, জোকোভিচকে গ্রেফতারের ঘটনা নাকি ভুয়ো।

 

টিকা ছাড়া অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে গিয়ে বড়সড় বিপাকে পড়ে গিয়েছেন নোভাক জোকোভিচ। মেলবোর্ন বিমানবন্দরে বিশ্বের অন্যতম এই টেনিস তারকাকে আটকে দিয়ে তাঁর ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া সরকার। যার ফলে আইনের পথে হাঁটতে বাধ্য হন জোকার। ভিসা বাতিলের জন্য তাঁর আইনজীবি আদালতে মামলা দায়ের করেন। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার