পার্থের বিরুদ্ধে মামলা চালাতে ইডিকে অনুমতি দিলেন রাজ্যপাল বোস

Share:

নিজস্ব প্রতিনিধি : নিয়োগ দুর্নীতি মামালায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের  বিরুদ্ধে মামলা চালাতে ইডিকে অনুমতি রাজ্যপালের। রাজভবন সূত্রে খবর, বৃহস্পতিবার ইডিকে মামলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর আগে সিবিআইকে অনুমতি দিয়েছিলেন তিনি। এবার ইডিকেও দিলেন অনুমতি।

রাজভবনের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বুধবারই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে আগেই মামলা দায়ের করেছিল ইডি। সেই মামলা চালিয়ে যাওয়ার জন্য রাজ্যপালের অনুমতির প্রয়োজন ছিল। এবার সেই সমস্যাও মিটে গেল। এবার থেকে মামলা চালিয়ে যেতে পারবে ইডি।

ভারতীয় সংবিধানের ১৬৩ নম্বর ধারা মেনে নিজের সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে ইডিকে অনুমতি দিয়েছেন রাজ্যপাল বোস। ২০২৩ সালে জুলাই মাসে রাজ্যপাল সিবিআইকে মামলা চালিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ২০২২ সালে ইডি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল। ২০১১-২০২১ সাল পর্যন্ত শিক্ষা দফতরের জায়িত্ব সামলেছিলেন পার্ছ চট্টোপাধ্যায়। গত ডিসেম্বরে তাঁর জামিনের আবেদন প্রত্যাখ্যান করেছিল কলকাতা হাইকোর্ট।

রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের জন্য কারা কারা চাকরি পেয়েছেন, কত পরিমাণ টাকা লেন দেন করা হয়েছিল সব জানতেই এবার তদন্ত চালাবে ইডি আধিকারিকরা।

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি