বিশ্বের প্রথম ডিজিটাল দেবী, বলে দিচ্ছেন মানুষের ভবিষ্যত

Share:

আন্তর্জাতিক ডেস্ক, মালয়েশিয়া: আজকের দিনে দাঁড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাস্থ্য থেকে বিনোদন সব ক্ষেত্রেই পরিবর্তন এনেছে। এবার AI প্রযুক্তি ধর্ম ও আধ্যাত্মিকতার ক্ষেত্রেও জায়গা করে নিচ্ছে। এর সর্বশেষ উদাহরণ দেখা গিয়েছে মালয়েশিয়ায়। সেখানকার তাও ধর্মাবলম্বীদের এক মন্দিরে মাজু দেবী নামে এক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডিজিটাল মূর্তি তৈরি করা হয়েছে।

এই ডিজিটাল দেবী যে শুধু ভক্তদের কথা শোনেন তাই নয়, তিনি উত্তরও দেন। যে ভক্ত যা প্রশ্ন করেন সেই ভক্ত নির্দিষ্ট উত্তর পান।

এআই মাজু দেবী হলেন পর্দায় আবির্ভূত দেবীর এক ডিজিটাল রূপ। ভক্তরা তাই সত্যি সত্যি তাঁর, সঙ্গে কথা বলতে পারেন। যেমন জীবনের সঙ্গে সম্পর্কিত কোনও পরামর্শ নেওয়া, ভবিষ্যত সম্পর্কে জানা অথবা যে কোনও সমস্যার সমাধান চাওয়া।

একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে এক ভক্ত এআই মাজু দেবীকে জিজ্ঞাসা করছেন, “আমি কি হঠাৎ করে আর্থিকভাবে লাভবান হব?” তাঁর প্রশ্নের উত্তরও দেন দেবী।

মাজু দেবী মালয়েশিয়ার তথ্য প্রযুক্তি সংস্থা Aimazin –এর তৈরি। এই প্রচেষ্টা শতাব্দী প্রাচীন বিশ্বাসকে আধুনিক প্রযুক্তির সঙ্গে একত্রিত করার এক অনন্য উদাহরণ।

দেবী মাজুকে চিনের সমুদ্র দেবী হিসাবে বিবেচনা করা হয়। তিনি ৯৬০ খ্রিস্টাব্দে চিনের ফুজিয়ান প্রদেশের মেইঝো দ্বীপে জন্মগ্রহণ করেন। চিন দেশের মানুষের বিশ্বাস, সমুদ্রে ডুবে যাওয়া মানুষকে বাঁচাতে গিয়ে তিনি স্বর্গে গিয়েছিলেন এবং পরে তাকে নাবিকদের রক্ষাকর্তা বলে মনে করা হয়।

তাইওয়ান, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মতো দেশে মাজু দেবীর লক্ষ লক্ষ ভক্ত রয়েছে। এআই মাজু দেবী এই ঐতিহ্য ও প্রযুক্তির অনন্য মিশ্রণ।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর