তুমুল ঝড়-বৃষ্টির তাণ্ডব, দুর্যোগের সম্ভাবনা কোন কোন জেলায়?

Share:

নিজস্ব প্রতিনিধি: আগের মাস থেকে শুরু হয়েছে অসহ্য গরম। সপ্তাহের শেষের দিকে আবহাওয়ার একটু পরিবর্তন হচ্ছে। আবার শুরুতে গরম বাড়ছে। তবে এপ্রিল মাসের শেষ থেকে টানা কয়েকদিনের ঝড়-বৃষ্টির কারণে পরিবেশ অনেক ঠাণ্ডা হয়েছে।

মে মাসের প্রথম দিন থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি চলছে। বৃষ্টির সঙ্গে ছিল দক্ষিণবঙ্গে ঝড়ও হাওয়ার দাপট। তার পর থেকেই ঠাণ্ডা পরিবেষ জেলায় জেলায়। শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকবে একই অবস্থা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কতদিন চলবে এই ঝড়-জলের আবহাওয়া।

দেখে নিন দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে দক্ষিণে প্রবল ঝড়-জল। সন্ধ্যার দিকে কালবৈশাখীর ভীষণ দাপটে গাছপালা ভেঙে লন্ডভন্ড হয়ে গিয়েছে বিভিন্ন জেলায়। তবে এত ঝড়বৃষ্টি হলেও বঙ্গের তারমাত্রা নেমেছে তরতরিয়ে। সাগরেরর ঘূর্ণাবর্তের কারণে জানা গিয়েছে শুক্রবারও দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস।

বৃষ্টির সঙ্গে দেখা দেবে কালবৈশাখীর (Kalbaisakhi) দাপটও। তবে জানা গিয়েছে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝড়ের হাওয়া। সূত্রের খবর, দক্ষিণের জেলা জেলায় এখন কমবে না এই আবহাওয়া। আরও ৫ দিন চলবে এই দুর্যোগের পালা।

দেখে নিন কলকাতার আবহাওয়া আপডেট

কলকাতায় ঝড়-জলের পালা চলবেই এখন। আগামী দিন পাঁচেক শহর কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী দিন পাঁচেক কলকাতা শহরের তাপমাত্রাতেও বিশেষ হেরফের হবে না।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টি চলছে বলে জানা গিয়েছে। তবে ৭ তারিখ পর্যন্ত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের