মাধ্যমিকে ষষ্ঠ স্থানের অধিকারী টাকির অঙ্কনের স্বপ্ন চিকি‍ৎসক হওয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক হল জীবনের প্রথম দেওয়া বড় পরীক্ষা। সেই কারণেই পড়ুয়াদের মনে যেমন ভয় থাকে তেমনই থাকে একটি আলাদা উত্তেজনা। এবারের মাধ্যমিকে রাজ্যে মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে কোচবিহারের তুফানগঞ্জ শহরের ৮ নং ওয়ার্ডের অনির্বাণ দেবনাথের।

অনির্বাণ পড়াশোনা করেছে তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল থেকে। মাধ্যমিকে তার ঝুলিতে ৭০০’র মধ্যে প্রাপ্ত নম্বর ৬৮৮। অনির্বাণের বাবা অজয় কুমার দেবনাথ ও মা মনিকা দেবনাথ। জানা গিয়েছে, তার বাবা পেশায় একজন স্কুল শিক্ষক। তাই পড়াশোনার প্রতি ভালবাসা তার ছোট থেকেই তৈরি হয়ে গিয়েছিল। তার এই সাফল্যের নেপথ্যে রয়েছে তার কঠোর পরিশ্রম। অনির্বাণের বাবা যেহেতু শিক্ষক সেই কারণে তাঁর কাছ থেকেও সে বহু সাহায্য পেয়েছে বলেই মনে করা হচ্ছে।

ভবিষ্যতে কী হতে চায় অনির্বাণ দেবনাথ? এই প্রশ্নের উত্তরে সে জানিয়েছে ইঞ্জিনিয়ার। ছোট থেকে সে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে। অনির্বাণের এই সাফল্যের জন্য গর্বিত তার বাবা-মা। তাই বাড়িতেও খুশির আমেজ রয়েছে। এই কৃতী ছাত্রকে শুভেচ্ছা জানাতে এদিন অনির্বাণের বাড়িতে পৌঁছান এন বি এস টি সি চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, পুরসভার চেয়ারম্যান কৃষ্ণা ঈশর। তাঁরা অনির্বাণকে মিষ্টিমুখ করিয়ে দেন। এবং ফুলের তোড়া দিয়ে তাকে সম্বর্ধনা দেন।

সবার থেকে এত ভাল বাসা পেয়ে অনির্বাণ জানায়, বেশ ভাল লাগছে এই সাফল্য অর্জন করে। তার স্কুলে পড়ার পাশাপাশি ছিল ৬ জন শিক্ষক। যারা তাকে নিয়েমিত পড়া করাতেন। তার সাফল্যে তাঁদের সাহায্য পেয়েছে সে। অনির্বাণ চায় আগামী দিনে একজন বড় ইঞ্জিনিয়ার হতে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই