ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল-সোনিয়াকে নোটিশ ধরাল আদালত

শুক্রবার (২ মে) ন্যাশনাল হেরাল্ড আর্থিক জালিয়াতি মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি-সহ অন্যান্য অভিযুক্তদের বক্তব্য পেশ করার জন্য আইনি নোটিশ পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদলত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুক্রবার (২ মে) ন্যাশনাল হেরাল্ড আর্থিক জালিয়াতি মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি-সহ অন্যান্য অভিযুক্তদের বক্তব্য পেশ করার জন্য আইনি নোটিশ পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদলত। এক দশকেরও বেশি সময় ধরে চলা আইনি বিরোধের পর সম্প্রতি এই মামলার চার্জশিট দাখিল করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একটি সংবাদ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, বিশেষ বিচারক বিশাল গোগনে বলেছেন, চার্জশিট গ্রহণের পর্যায় হোক বা যে কোনও পর্যায়ে অভিযুক্তদের নিজেদের বক্তব্য পেশ করার অধিকার রয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৮ মে।

আদালত আরও জানিয়েছে, এই মামলায় চার্জশিটে যে সকল ভুলত্রুটি আছে, সেগুলি ইতিমধ্যেই সংশোধন করা হয়েছে। মামলাটি এই মূহুর্তে বিবেচনার পথে রয়েছে। তাই আদালত তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক ভাবে মামলাটি গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়ার আগে অভিযুক্তদের নিজস্ব বক্তব্য শুনতে চায়। এক্ষেত্রে তাঁদের বক্তব্য পেশ করার অধিকারও রয়েছে। এদিকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা BNSS-এর ২২৩ ধারার একটি নির্দিষ্ট শর্তে অভিযুক্তকে আইনি সুরক্ষা দেওয়া হয়েছে। তবে এই মামলায় জড়িত অভিযুক্তদের বক্তব্য পেশ করার অধিকার দেওয়া নিয়ে আপত্তি জানায়নি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ দিন আদালতে ইডির পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল। তিনিই জানিয়েছেন, ইডি ন্যায্য বিচারের নীতিকে সমর্থন করেছেন, কোনও বিরোধিতা করেনি।

২০১৪ সালের জুনে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর দায়ের করা একটি ব্যক্তিগত ফৌজদারি অভিযোগ গ্রহণের পর ২০২১ সালে একটি ম্যাজিস্ট্রেট আদালত আনুষ্ঠানিকভাবে এই মামলার দায়িত্ব দেয় ইডিকে। এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করে।  অভিযোগে বলা হয়েছিল যে, বর্তমানে বিলুপ্তপ্রায় ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের স্বত্ব কেনা নিয়ে আর্থিক জালিয়াতি করেছে শীর্ষ কংগ্রেস নেতৃত্বরা। এই অলাভজনক প্রতিষ্ঠানে সোনিয়া এবং রাহুল গান্ধির ৩৮ শতাংশ শেয়ার রয়েছে। অন্যদিকে তদন্তে নেমে ইডি জানতে পেরেছে যে, সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধি-সহ অন্যান্য কংগ্রেস নেতারা একসঙ্গে ষড়যন্ত্র করে মাত্র ৫০ লক্ষ টাকার বিনিময়ে একটি বেসরকারি সংস্থা ‘ইয়ং ইন্ডিয়ান’-কে AJL-এর ৯৯ শতাংশ শেয়ার হস্তান্তর করেছিলেন। এই কোম্পানিটি সোনিয়া-রাহুলের নিয়ন্ত্রনে। এই পুরো কাঠামোটি মূলত এজেএল-এর মালিকানাধীন ২০০০ কোটি টাকারও বেশি মূল্যের প্রধান রিয়েল এস্টেট সম্পদের পরোক্ষ অধিগ্রহণের সুবিধার্থে তৈরি করা হয়েছিল। এই সূত্রেই ইডি গান্ধি এবং অন্যান্য কংগ্রেস নেতাদের বিরুদ্ধে এই মামলায় ৯৮৮ কোটি টাকা পাচারের অভিযোগ এনেছে। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার