‘ফারহান ও আলি একসঙ্গে ধর্ষণ করেছিল’, নারকীয় অত্যাচারের বর্ণনা ভোপালের চার ধর্ষিতার

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে হিন্দু মেয়েদের গণধর্ষণের ঘটনায় এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। এর আগে চারজন হিন্দু মেয়েকে ধর্ষণ করা হয়েছিল বলে জানা গিয়েছিল। দুদিন আগে আরও একজনের খবর সামনে এসেছে।

এই পঞ্চম জনই পুলিশকে জানিয়েছে যে ফারহান এবং আলি নামে দুই অভিযুক্ত তাঁকে একসঙ্গে ধর্ষণ করেছে। এই খবর প্রকাশের পর পুলিশ উভয় অভিযুক্তের বিরুদ্ধে গণধর্ষণের ধারাও যুক্ত করেছে।

ধর্ষিতা নিজের জবানবন্দিতে পুলিশকে জানিয়েছেন যে প্রায় এক বছর আগে ফারহান এবং আলি তাঁকে গণধর্ষণ করে। এই ঘটনাটি ঘটে অশোক গার্ডেন এলাকায়। ওই স্থানে তাঁকে খাবার খাওয়ার জন্য ডাকা হয়েছিল। মেয়েটি গেলে তাঁকে মাদক ভরা সিগারেট দেওয়া হয় এবং শারীরিক সম্পর্ক স্থাপন করতে বলা হয়। কিন্তু মেয়েটি এর কোনওটিতেই রাজি হননি।

প্রতিবাদ করলে প্রথমে অভিযুক্তরা মেয়েটিকে মারধর করে। তারপর ফারহান ও আলি তাঁকে ধর্ষণ করে। গোটা বিষয়টির ভিডিও করা হয়েছিল। মেয়েটিকে ভয় দেখিয়ে অভিযুক্তরা বলে যদি তিনি এই ঘটনার কথা কাউকে বলেন তবে তাঁর অশ্লীল ভিডিও এবং ছবি ভাইরাল করে দেওয়া হবে। সেই ভয়েই এক বছর ধরে চুপ করে ছিলেন নিগৃহীতা।

তিনি পুলিশকে জানিয়েছেন যে কলেজে এক সহপাঠী তাঁকে ফারহানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। ফারহানের সঙ্গে দেখা করার সময় আলির সঙ্গে বন্ধুত্ব হয়। অনেক সময় এমনও হয়েছে যে তাঁরা তিনজন একসঙ্গে বাইরে খেতেও গিয়েছেন।

নির্যাতিতার বয়ানের ভিত্তিতে, পুলিশ উভয় অভিযুক্তের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছে। এই মামলার প্রধান অভিযুক্ত ফারহান এখন জেলবন্দি। আলিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…

ফুলিয়ার ত্রাস নীলরতন ঘোষ গ্রেফতার, উদ্ধার ধারাল অস্ত্র