‘আমি কাউকে কষ্ট দিতে চাই নি’, আদিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্যে ক্ষমাপ্রার্থী বিজয়

এরপর তিনি বিষয়টি বিশ্লেষণ করে বলেন, তিনি ঐতিহাসিক এবং অভিধানিক অর্থে 'উপজাতি' শব্দটি ব্যবহার করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: উপজাতি সংঘর্ষের সঙ্গে কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার তুলনা করে আইনী বিপাকে পড়েছেন তেলেগু সুপারস্টার বিজয় দেবরাকোন্ডা। গত ২৬ এপ্রিল হায়দরাবাদে আয়োজিত বিজয়ের আসন্ন সিনেমা ‘রেট্রো’ ‘প্রি-রিলিজ’ ইভেন্টে বক্তব্য রাখতে গিয়ে আদিবাসী সম্প্রদায় নিয়ে এই বেফাঁস মন্তব্যটি করে ছিলেন বিজয় দেবরাকোন্ডা। সেই ভিডিও ভাইরাল হতেই বিপাকে পড়েন অভিনেতা। অনুষ্ঠানে বিজয় দেবেরাকোন্ডা কাশ্মীরের পহেলগাঁও বৈসরণে সন্ত্রাসী হামলার ঘটনা প্রসঙ্গে বলেছিলেন, “কাশ্মীরে যা ঘটছে তার সমাধান হল সন্ত্রাসীদের শিক্ষিত করে তোলা। তাঁদের মনে করিয়ে দেওয়া উচিত যে, কাশ্মীর ভারতের, এবং কাশ্মীরিরা আমাদের। ভারতের পাকিস্তানকে আক্রমণ করার দরকার নেই। কারণ পাকিস্তানিরা নিজেরাই তাদের সরকারের দ্বারা বিরক্ত। যদি এটি চলতে থাকে তবে তাঁরা আবারও ৫০০ বছর আগে আদিবাসীদের মতো আচরণ করবে। সাধারণ জ্ঞান ছাড়াই লড়াই করবে।”

 

আদিবাসীদের নিয়ে এমন অসম্মানজনক মন্তব্য করার অপরাধে বিজয় দেবেরকোন্ডার বিরুদ্ধে তফসিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি বিতর্কের পর্যায়ে যেতেই এবার মুখ খুললেন বিজয়। শনিবার, বিজয় তাঁর এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, “আমার নজরে এসেছে যে ‘রেট্রো’ অডিও লঞ্চ ইভেন্টের সময় আমার একটি মন্তব্য জনসাধারণের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। তবে আমি স্পষ্ট করে বলতে চাই যে, কোনও সম্প্রদায়কে, বিশেষ করে আমাদের তফসিলি উপজাতিদের, যাদের আমি গভীরভাবে সম্মান করি এবং আমাদের দেশের একটি অবিচ্ছেদ্য অংশ বলে মনে করি, তাঁদের আঘাত করার বা লক্ষ্যবস্তু করার কোনও উদ্দেশ্য ছিল না আমার। ভারত এক, এর জনগণ এক। আমাদের দেশ ঐক্যবদ্ধ থাকার প্রতীক। সেই দেশেই আমি ভারতীয়দের যে কোনও গোষ্ঠীর সঙ্গে বৈষম্য করব, আমার শিক্ষার বাইরে।’

আরও পড়ুনঃ পহেলগাঁও হামলাকে উপজাতি সংঘর্ষের সঙ্গে তুলনা, বিজয়ের বিরুদ্ধে FIR দায়ের

এরপর তিনি বিষয়টি বিশ্লেষণ করে বলেন, তিনি ঐতিহাসিক এবং অভিধানিক অর্থে ‘উপজাতি’ শব্দটি ব্যবহার করেছিলেন। শতাব্দী আগে বিশ্বব্যাপী মানব সমাজগুলিকে উপজাতি এবং গোষ্ঠীতে সংগঠিত করা হয়েছিল, তাঁরা প্রায়শই সংঘর্ষে লিপ্ত থাকত, এবং তফসিলি উপজাতি শ্রেণীবিভাগের উল্লেখ করে ছিল না। যা ১০০ বছরেরও কম আগে ঔপনিবেশিক এবং উত্তর-ঔপনিবেশিক ভারতে প্রবর্তিত হয়েছিল এবং শুধুমাত্র বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে রূপ দেওয়া হয়েছিল। তাঁর লক্ষ্য ছিল শান্তি, অগ্রগতি এবং ঐক্যের কথা বলা, যদি তার বার্তার কোনও অংশ ভুল বোঝাবুঝি বা আঘাতপ্রাপ্ত হয়, তবে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। প্রসঙ্গত, বিজয়ের এই মন্তব্যের পর আদিবাসী সংগঠনগুলি বিজয়ের কাছ থেকে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিল।

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি