মাধ্যমিকে অষ্টম র‍্যাঙ্ক করায় অরিত্র’কে ফোন দেবের, কৃতী ছাত্রকে জানালেন শুভেচ্ছা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: মাধ্যমিক পরীক্ষার ৭০ দিন পর প্রকাশিত হয়েছে ফলাফল। মাধ্যমিক জীবনের প্রথম একটি বড় পরীক্ষার। সেই পরীক্ষারই ফল প্রকাশ হয়েছে শুক্রবার। এই দিন সকালেই জানা হয়ে গিয়েছিল মেধা তালিকার কে কোন স্থান দখল করে নিয়েছে। সেই মেধা তালিকার মধ্যে অষ্টম স্থানে রয়েছে অরিত্র সাঁতরা। এবার অরিত্রকেই ফোন করেন ঘাটালের  সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী অর্থাৎ সকলের প্রিয় দেব।

মাধ্যমিকের অষ্টম স্থানের অধিকারী অরিত্র পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা। ঘাটালের মনসুকা লক্ষ্মীনারায়ণ হাইস্কুল থেকে সে পড়াশোনা করেছে। মাধ্যমিকে ৭০০’র মধ্যে তার প্রাপ্ত নম্বর ৬৮৮। মাধ্যমিকের শুভেচ্ছা জানাতে শনিবার তার বাড়িতে উপস্থিত হয়েছিলেন ঘাটালের প্রতিনিধিরা। সেখানে উপস্থিত ছিলেন রামপদ মান্না, তাঁর সঙ্গে ছিলেন ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি, সেখানকার পুরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা সহ আরও বিশিষ্ট মানুষেরা।

তাঁদের সকলের মাঝেই অরিত্র সাঁতরাকে ফোন করে কথা বলেন দেব। অরিত্রকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমরা খুব খুশি হয়েছি। শুনেছি খুব ভাল রেজাল্ট করেছ। এরপর যে বিষয় নিয়ে পড়াশোনা করবে আরও সেই বিষয়ে ভবিষ্যতে আরও সাফল্য পাও।”

উল্লেখ্য, ২০২৫ সালের মাধ্যমিকে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের অদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬। রায়গঞ্জ করনেশন উচ্চ বিদ্যালয় থেকে সে পড়াশোনা করে। এই পরীক্ষায় যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকান্দ বিদ্যামন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস। আর বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্কুলের ছাত্র সৌম পাল। তাদের প্রাপ্ত নম্বর ৬৯৪। মাধ্যমিকের তৃতীয় স্থান অধিকার করেছে বাঁকুড়ার কোতুলপুর সরোজ বাসিনী বালিকা বিধ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী। তার প্রাপ্ত নম্বর ৬৯৩।

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

রুটি-রুজির খোঁজে এসেছিলেন শহরে.. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু নদিয়ার ২ নির্মাণ শ্রমিকের

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

প্রশ্নচিহ্নের মুখে রিয়েলমির ভবিষ্যৎ! সিইও মাইকেল গুও’য়ের পদত্যাগের পর বাড়ছে জল্পনা

স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?