মেদহীন পেট চাইলে মেনে চলুন কয়েকটা নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি : মেদহীন পেট কে না চায়, কিন্তু বর্তমান যুগে খুব নিয়ম মেনেও মেদহীন পেট পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। হাজারও নিয়ম মেনে কিছুতেই ফ্ল্যাট পেট হচ্ছে না। অল্প-সিস্তর মেদ থেকেই যাচ্ছে। নিয়ম না মানলে তো আর কথাই নেই। ক্রমাগত বাড়তে থাকে মধ্যপ্রদেশ।কিন্তু কিছু ছোটো ছোটো অভ্যেস পালন করলেই মাত্র ৭ দিনেই দেখা যাবে ফারাক। সঠিক যোগব্যায়াম, ডায়েট ও ঘুমের অভ্যাস ঠিক করলেই মিলবে সুরাহা। পেটের মেদ গলবে অনায়াসে।

বলা হয়েছে, মেদ কমাতে চাইলে বেশি করে জল খেতে হবে। প্রতিদিন নিয়ম করে বেশি করে জল খেলে পেটের মেদ অনেকটাই কমতে সাহায্য করে। খাওয়ার আগে সবসময় জল খেলে খিদে অনেকটাই কমে যায়। এরফলে ক্যালোরি শরীরে কম যায়। শরীরে ক্যালোরি কম গেলে মেদ ঝরতে বাধ্য। দিনে কমকরে ৮-১০ গ্লাস জল খাওয়া উচিৎ।

জল খাওয়ার সঙ্গে সঙ্গে সুষম ও হালকা খাবার খেতে হবে। সবার আগে মাথায় রাখতে হবে পেটের মেদ কমাতে চাইলে প্যাকেডজাত খাবার, ভাজাভুজি, চকোলেট, আইসক্রিম জাতীয় খাবার বাতিল করতে হবে। তার জায়গায় রাখতে হবে তাজা ফল, প্রোটিন জাতীয় খাদ্য। মেদ কমাতে চাইলে ফাইবার জাতীয় খাবারের ওপরে ভরসা করা যেতে পারে। ওটস, বেশি করে সব্জি খেলে পেট ভরা থাকে। যার ফলে অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হয়।

সবুজ শাকসবজি বিশেষ করে পালংশাক, মেথি, সরষে সহ একাধিক শাকে ফাইবার ও মিনারেল থাকে। এগুলো খেলে হজম ভালো হয়। শরীরে অতিরিক্ত ফ্যাট জমতে দেয় না। পর্যাপ্ত ঘুম ও স্ট্রেস কমানো অত্যন্ত জরুরি মেদ কমানোর জন্য। রাতে ভালো ঘুম না হলে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়।এরফলে পেটে চর্বি বাড়তে থাকে।

খাওয়ারের ওপর নজর দেওয়ার সঙ্গে সঙ্গে নজর দিতে হবে নিয়মিত ব্যায়ামের দিকে। প্রতিদিন ৩০-৪০ মিনিট ব্যায়াম করলে মেদ গলে যায়। পাশাপাশি মেটাবলিজম বৃদ্ধি পায় ও মাংসপেশী শক্তিশালী হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পেটের চর্বি চেহারার সঙ্গে স্বাস্থ্যেরও ক্ষতি করে। প্রতিদিনের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় পরিবর্তন আনলেই মেদ কমতে শুরু করবে।

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

কেরিয়ারে খরা, ফের মুম্বইয়ের দুটি ফ্ল্যাট বেচে দিলেন অক্ষয় কুমার, কত লাভ করলেন?

দুসংবাদ নিত্যযাত্রীদের, শনি-রবিতে শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ, কোলে এল লক্ষ্মী ও গণেশ

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে