রাজস্থানের কিশোরীর অদম্য জেদ, ৯ পিশাচের হাতে গণধর্ষণের শিকার হয়েও হাজির পরীক্ষা দিতে

জানা গিয়েছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটেছে মেয়েটির নিজের গ্রামেই। যখন সে একটি বিয়ের নিমন্ত্রণ খেয়ে বাড়ির দিকে ফিরছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজস্থান: গণধর্ষণের পরেও সাহস সঞ্চয় করে একাদশ শ্রেণির পরীক্ষা দিলেন রাজস্থানের ঝালাওয়ারের একজন ছাত্রী। যিনি সম্প্রতি ঝালাওয়ারের একটি মাঠে নয়জন যুবকের দ্বারা গণধর্ষণের শিকার হয়েছিলেন। কিন্তু এই লজ্জাজনক ঘটনায় লুকিয়ে বা সমাজের আড়াল না হয়ে সাহস সঞ্চয় করে স্কুলে গিয়ে পরীক্ষা দিলেন ওই ছাত্রী। তিনি একাদশ শ্রেণির পড়ুয়া। ইতিমধ্যেই এই ঘটনায় এক নাবালক-সহ নয়জন যুবককে গ্রেফতার করা হয়েছে। এবং আদালত তাঁদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।

শুক্রবার ঝালাওয়ার থানার পুলিশ জানিয়েছে, মেয়েটিকে তাঁর বাবা-মা অনেক বোঝানোর পরে বৃহস্পতিবার স্কুল দিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন। গণধর্ষণ হয়েছে এটা তাঁর লজ্জা নয়। বরং সমাজের লজ্জা। কারণ সমাজ মেয়েটিকে রক্ষা করতে পারেনি। আসলে বার্ষিক পরীক্ষা ছিল তাঁর। পরীক্ষা না দিলে একটা বছর নষ্ট হত তাঁর। জানা গিয়েছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটেছে মেয়েটির নিজের গ্রামেই। যখন সে একটি বিয়ের নিমন্ত্রণ খেয়ে বাড়ির দিকে ফিরছিল। তখনই অভিযুক্ত রা তাঁকে জোর করে নির্জন জায়গায় নিয়ে যায়। এবং গণধর্ষণ করেন। এই ঘটনা প্রসঙ্গে পুলিশের DSP ব্রিজেশ কুমার জানিয়েছেন, মেয়েটির অভিযোগের ভিত্তিতে ঘটনার পরের দিনই ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইন অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এরপর অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার নয়জন অভিযুক্তদের মধ্যে আটজনকে আদালতে হাজির করা হয়। যেখানে তাঁদের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আর নাবালক অভিযুক্তকে একটি বিচার বোর্ডের সামনে হাজির করা হয়েছে। এবং তাঁকে কিশোর আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, অভিযুক্তরা মেয়েটির গ্রামের বাসিন্দা ছিল। বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হচ্ছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার