ফের রহস্যজনক মৃত্যু খড়্গপুর IIT-র পড়ুয়ার, সাতসকালে উদ্ধার ঝুলন্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, খড়্গপুর: চার মাসের পর পর তিনজন পড়ুয়ার রহস্যমৃত্যু খড়্গপুর IIT-তে। ফের আত্মঘাতীর ঘটনা ঘটেছে এই স্বনামধন্য কলেজে। ঘটনাটি রবিবার সকালে সামনে এসেছে। পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে তাঁর ঘর থেকে। জানা গিয়েছে, মৃত ওই পড়ুয়ার নাম মহম্মদ আসিফ কামার।

জানা গিয়েছে, আত্মহত্যার ঘটনা সামনে আসতেই পুলিশ খবর দেওয়া হয়। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে এসে পড়ুয়ায়ার দেহ উদ্ধার করা হয়। এই নিয়ে কয়েক মাসের মধ্যেই ৩ জন মেধাবী পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হল খড়্গপুর IIT-তে। ঘটনায় ফের নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, মহম্মদ আসিফ কামার প্রায় চার বছর আগে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে আইআইটি খড়্গপুরের পড়তে আসেন। পুলিশ সূত্রে খবর আসিফ ওই কলেজের মদন মোহন মালব্য হলের SDS ব্লকের ১৩৫ নম্বর রুমে থাকতেন। আসিফের বন্ধুরা জানায় শনিবার রাত থেকেই তাঁর দরজা বন্ধ করা ছিল। তার পরই তাঁর সহপাঠীরা দরজায় ধাক্কা দেয়। বেশ কিছুক্ষণ পরেও যখন আসিফ দরজা খোলে না তখনই পুলিশকে খবর দেওয়া হয়।

রবিবার ভোর সাড়ে তিনটে নাগাদ IIT-এর ক্যাম্পাসে থাকা হিজলি ফাঁড়ি থানার পুলিশ গিয়ে আসিফের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। উদ্ধার করে তাঁর মৃতদেহ খড়্গপুর মহকুমা হাসপাতালে হয় সেখানেই আসিফকে মৃত বলে জানানো হয়। জানা গিয়েছে, আসিফ কামার বিহারের শিওহর জেলার গারাহিয়ার গ্রামের বাসিন্দা।

পুলিশের আধিকারিক এই বিষয় জানিয়েছেন, প্রাথমিক অনুমান হিসেবে আসিফ ‘আত্মহত্যা’ করেছে বলেই মনে হচ্ছে। তবে ঠিক কারণ বোঝা যাচ্ছে না। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গিয়েছে।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে