চাকরি বাতিল মামলার পুনর্বিবেচনা চেয়ে সুপ্রিমকোর্টে রাজ্য, কবে শুনানি জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : সুপ্রিম কোর্টের কলমের আঁচড়ে চাকরি হারিয়েছেন রাজ্যের ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। তারপর থেকেই প্রতিবাদ ও বিক্ষোভে উত্তাল হয়েছিল রাজ্য। এবার এই মামলার রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিমকোর্টে আর্জি জানাল রাজ্য ও স্কুল সার্ভিস কমিশন। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে বলে সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে। ২৬ হাজার চাকরি বাতিল মামলার পুনর্বিবেচনার মামলাটি উঠবে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। এসএসসি আগেই জানিয়েছিল, নতুন রায়ের আবেদন জানানো হবে। সেই মতো সুপ্রিমকোর্টে আবেদন জানানো হয়েছে।

শীর্ষ আদালতের নির্দেশে চাকরি যাওয়ার এক মাসের মাথাতেই সুপ্রিম দরবারে হাজির হয়েছে রাজ্য ও স্কুল সার্ভস কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর। রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিমকোর্টে আর্জি রাজ্য ও স্কুল সার্ভিস কমিশন। চলতি মাসের ১৩ তারিখ অবসর নেবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তার আগেই চাকরি বাতিল মামলার পুনর্বিবেচনার আবেদন শুনতে পারে আদালত।

আইনজীবী ফিরদৌস শামিম এই প্রসঙ্গে বলেছেন,  সুপ্রিম কোর্ট নির্দিষ্ট কারণ দেখিয়ে ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করেছে। তারফলে এই রায় পুনর্বিবেচনা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। বৃহস্পতিবার মামলাটি উঠলেও চাকরি বাতিলের রায়ই বহাল রাখতে পারে আদালত। এর আগে রায় বদল করার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। তাঁদের দাবি ছিল, এই সিদ্ধান্তের কারণে ভেঙে পড়তে পারে শিক্ষা ব্যবস্থা। বহু স্কুলে একাধিক বিষয়ে শিক্ষক থাকবে না। তারফলে সমস্যায় পড়বে পড়ুয়ারা। তারপরেই শর্তসাপেক্ষে আদালত জানিয়েছিল, ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল থাকছে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকদের। ৩১ মে-র মধ্যে রাজ্যকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর করার জন্য বিজ্ঞপ্তি দিতে বলা হয়েছিল। কিন্তু সেই বিজ্ঞপ্তি দেওয়ার আগেই শীর্ষ আদালতের দরজায় কড়া নেড়েছে রাজ্য। এবার ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরির ভবিষ্যৎ কী হবে জানতে সকলের চোখ শীর্ষ আদালতের দিকেই।

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান