পিগ আয়রনের কারখানায় অক্সিজেন সিলিন্ডার ফেটে ভয়াবহ বিপর্যয়! মৃত ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  পিগ আয়রনের কারখানায় ভয়াবহ বিস্ফোরণে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।  ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ছত্তিসগড়ের রাজধানী রায়পুরে। উরলা থানা এলাকার একটি পিগ আয়রন কারখানায় কাজ চলাকালীন আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে কারখানার একাংশে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কে ছুটোছুটি শুরু করেন কর্মীরা। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়। এই ঘটনায় মোট তিন জনের প্রাণ গেল। মৃতদের নাম অরুণ পাণ্ডে, কোমল সিং এবং লাল সিং। অরুণ ছত্তিসগড়ের বাসিন্দা। কোমল সিং ও লাল সিং মধ্যপ্রদেশের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। কারখানার বিভিন্ন অংশে তল্লাশি চালানো হয়। অন্য কেউ আটকে রয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হয়। ঘটনার পর ফরেন্সিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন।

আরও পড়ুনঃ বারুইপুর কাণ্ডে পুলিশের গুলিতে খতম অভিযুক্ত প্রভাস মণ্ডল

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। যদিও সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। কারখানায় নিরাপত্তাবিধি মানা হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণের সময় সিলিন্ডার ব্যবহারে কোনও গাফিলতি ছিল কি না, তা নিয়েও তদন্ত চলছে। দুর্ঘটনার সময় কারখানায় কত জন শ্রমিক উপস্থিত ছিলেন, সেই তথ্যও সংগ্রহ করছে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের রিপোর্ট হাতে এলেই বিস্ফোরণের প্রকৃত কারণ স্পষ্ট হবে। পাশাপাশি কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণও খতিয়ে দেখা হচ্ছে।

১৫ জুলাই ভারতে আসছে Motorola Edge 70 Max, লঞ্চের আগেই প্রকাশ্যে একাধিক ফিচার

তাঁর জন্যই চালু হয়েছিল লাল-হলুদ কার্ড, বিশ্বকাপের মাঝেই চলে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি

প্রকৃতি আর রোমাঞ্চের মেলবন্ধন, ঘুরে আসুন হিমালয়ের কোলে শান্তির ঠিকানা পোখরা

সালসা উ‍ৎসব চলার মাঝেই এলোপাথাড়ি গুলি! কানাডার টরন্টোতে নিহত দুই, জখম আরও তিন

১৯ জুলাই বৃহস্পতির গোচর, সুবর্ণ সময় ৪ রাশির জাতকদের..

ইরানে অব্যাহত মার্কিন হামলা, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা তেহরানের

বেলিংহামের জোড়া গোলে নরওয়ের স্বপ্ন গুঁড়িয়ে শেষ চারে ইংল্যান্ড

আজকের রাশিফল: অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ পাকা হবে, আইনি ঝামেলা মিটে যাবে…

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?