বৈভবের জন্য কেন বাদ সঞ্জু? অবশেষে মুখ খুললেন কোচ গম্ভীর

Share:

নিজস্ব  প্রতিনিধি:  ভারতীয় টি-টোয়েন্টি দলে সঞ্জু স্যামসনের পরিবর্তে তরুণ ক্রিকেটার বৈভবকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে শুরু থেকেই তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এই সিদ্ধান্তে অনেক প্রাক্তন ক্রিকেটার ও সমর্থক প্রশ্ন তুলেছেন। এরই মধ্যে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দলের ধারাবাহিক পরাজয় সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের শোচনীয় পরাজয়ের পর সঞ্জু স্যামসনকে একাদশ থেকে বাদ দিয়ে বৈভব সূর্যবংশীকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মুখ এবার খুললেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে গম্ভীর স্পষ্ট জানিয়ে দেন, এই বিষয়ে  তাঁর এবং স্যামসনের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছতা ছিল, কিন্তু তিনি এও জানান যে সেই কথোপকথন জনসমক্ষে প্রকাশ করা যাবে না। মঙ্গলবার (৭ জুলাই) সংবাদ সম্মেলনে গম্ভীর বলেন, ‘প্রথমত, সঞ্জু স্যামসনের যে স্পষ্টতা প্রয়োজন ছিল, তা আমার পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে। এটি একান্তই খেলোয়াড় এবং প্রধান কোচের মধ্যকার একটি আলোচনা। এই আলোচনা বাইরে আসবে না।’ গম্ভীর আরও বলেছেন, ‘সঞ্জুর ব্যাপারে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। ভারতের জন্য সে যা করেছে তা অসাধারণ। তবে কখনও কখনও একজন নির্দিষ্ট খেলোয়াড়ের ফর্মের দিকে নজর রাখতে হয়। এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে সে এই সিরিজে ফিরতে পারবে না।’ 

আরও পড়ুন: টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে সুই‍ৎজারল্যান্ড

গম্ভীর বলেছেন,  কোনও ক্রিকেটারের আন্তর্জাতিক কেরিয়ার একটি বা দুটি ম্যাচে শেষ হয়ে যায় না। সঞ্জু এখনও ভারতীয় দলের পরিকল্পনার বাইরে নন। বৈভবকে দলে নেওয়া প্রসঙ্গেও মন্তব্য করেছেন হেড কোচ। বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড় বাছাইয়ের বিষয় নয়, বরং দলীয় বোঝাপড়ার বিষয়। সূর্যবংশীকে দলে আনা হয়েছিল কারণ ম্যানেজমেন্ট তার এবং অভিষেক শর্মার ওপেনিং জুটির ওপর আস্থা রেখেছিল । তবে, দোষটা শুধু সূর্যবংশীর একার নয়, আমেরিকা সফরে, আয়ারল্যান্ডের বিপক্ষে এবং এখন পর্যন্ত ইংল্যান্ড সিরিজে পুরো ভারতীয় দলই  ভাল খেলতে ব্যর্থ হয়েছে।’  উল্লেখ্য,মঙ্গলবার  নটিংহ্যামের ২২ গজে দাঁড়াতেই  পারেনি  রতীয় ব্যাটারেরা।   ব্যর্থ হয়েছেন বৈভব সূর্যবংশীও। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড করে ৭ উইকেটে ২০১ রান। জবাবে ভারতের ইনিংস শেষ হয় ১১.৪ ওভারে ৭৬ রানে। ১২৫ রানে হেরেছে ভারতীয় দল। যা সত্যিই লজ্জার। 

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

মঞ্চে ‘বাজপেয়ী’র চরিত্রে সুকান্ত মজুমদার! অভিনয়ের প্রস্তাব পেয়ে যা বললেন কেন্দ্রীয় মন্ত্রী

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির