বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার, শেষ চার ম্যাচে থাকছে বিশেষ বল

Share:

নিজস্ব প্রতিনিধি:   ফিফা বিশ্বকাপের শেষ পর্বকে আরও স্মরণীয় করে তুলতে নতুন উদ্যোগ নিল ফিফা ও  ক্রীড়া সামগ্রী নির্মান সংস্থা অ্যাডিডাস। টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল খেলায় ব্যবহারের জন্য উন্মোচন করা হয়েছে বিশেষ অফিশিয়াল ম্যাচ বল ‘ট্রায়োন্ডা ফাইনাল’। এই প্রথমবার বিশ্বকাপের শেষ চারটি ম্যাচের জন্য আলাদা নকশার বল ব্যবহার করা হবে, যা বিশ্বকাপের ইতিহাসে নতুন সংযোজন।  

নতুন বলটির রঙের সমন্বয়ে রয়েছে সোনালি, সাদা ও কালো। বিশ্বকাপ ট্রফির মর্যাদা ও গৌরবকে সামনে রেখেই এই বিশেষ ডিজাইন তৈরি করা হয়েছে। ২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত ‘ট্রায়োন্ডা’ বলের প্রযুক্তিগত বৈশিষ্ট্য অপরিবর্তিত রাখা হলেও, শেষ পর্বের ম্যাচগুলোর গুরুত্ব তুলে ধরতেই এতে যুক্ত হয়েছে নতুন নকশা। 

কেমন করা হয়েছে বলের ডিজাইন? 

বলটির ডিজাইনে ২০২৬ বিশ্বকাপের ১৬টি আয়োজক শহরকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।  সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনালের ভেন্যু ডালাস, আটলান্টা, মিয়ামি এবং নিউ ইয়র্ক নিউ জার্সিকে ডিজাইনের মূল অংশে রাখা হয়েছে। পাশাপাশি বোস্টন, গুয়াদালাহারা, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মেক্সিকো সিটি, মন্টেরে, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো বে এরিয়া, সিয়াটল, টরন্টো এবং ভ্যাঙ্কুভারকে প্রতীকী ভাবে উপস্থাপনাও রয়েছে। 

নতুন বল উন্মোচনের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, বিশ্বকাপের শেষ চারটি ম্যাচে ‘ট্রায়োন্ডা ফাইনাল’ ব্যবহারের বিষয়টি অত্যন্ত গর্বের। তাঁর মতে, টুর্নামেন্টজুড়ে ট্রায়োন্ডা বল যতবার জালে জড়িয়েছে, ততবারই কোটি ফুটবলপ্রেমীর আনন্দের মুহূর্ত তৈরি হয়েছে। কানাডা, মেক্সিকো ও আমেরিকার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বিশ্বকাপের ঐক্য, আবেগ এবং উদযাপনের প্রতীক হিসেবেও তিনি নতুন বলটিকে উল্লেখ করেন। ইনফান্তিনো আরও জানান, শেষ চারটি ম্যাচে বিশ্বের সেরা ফুটবলারদের প্রতিটি পাস, ড্রিবল, শট, সেভ এবং গোলের সঙ্গে আয়োজক ১৬টি শহরের অবদানও বিশ্বকাপের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব