জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য, নিহত লস্কর জঙ্গি কমান্ডার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জম্মু ও কাশ্মীরের শপিয়ানে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। টানা চার দিন ধরে চলা অভিযানের শেষে নিহত হল লস্কর-ই-তইবার এক শীর্ষ জঙ্গি। মৃতের নাম জাকির গনাই। নিরাপত্তা সংস্থার দাবি, সে সংগঠনের অন্যতম সক্রিয় সদস্য ছিল।

গত ৩ জুলাই শপিয়ানের একটি ফলবাগানে দুই জঙ্গি ক্যামেরাবন্দি হয়। নজরদারির সময় তাদের গতিবিধিও ধরা পড়ে। এরপরই শুরু হয় ব্যাপক তল্লাশি। সেনা, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ যৌথভাবে এলাকা ঘিরে ফেলে। একের পর এক গ্রামে তল্লাশি চালানো হয়। কোথাও যাতে জঙ্গিরা পালাতে না পারে, সে জন্য সব সম্ভাব্য পথ বন্ধ করে দেওয়া হয়। বুধবার অভিযানের পঞ্চম দিনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। সেই সংঘর্ষেই নিহত হয় জাকির গনাই। পরে ঘটনাস্থল থেকে তার দেহ উদ্ধার করা হয়। এই ঘটনাকে জঙ্গি দমনে বড় সাফল্য বলেই মনে করছে নিরাপত্তা মহল। তবে অভিযান এখনও শেষ হয়নি। জাকিরের সঙ্গে থাকা আর এক জঙ্গি লতিফ ভাটের খোঁজে তল্লাশি চলছে। সাতটি গ্রাম ঘিরে রেখে চিরুনি তল্লাশি চালাচ্ছে বাহিনী। অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হয়েছে। গোটা এলাকায় কড়া নজরদারি চলছে।

আরও পড়ুনঃ পিগ আয়রনের কারখানায় অক্সিজেন সিলিন্ডার ফেটে ভয়াবহ বিপর্যয়! মৃত ৩

সূত্রের খবর, জাকির গনাই ২০২৪ সাল থেকে লস্কর-ই-তইবার হয়ে কাজ করছিল। অন্যদিকে লতিফ ভাট গত বছর ওই জঙ্গি সংগঠনে যোগ দেয়। দু’জনেরই বাড়ি দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায়। প্রতি বছর গ্রীষ্মকালে ঘন গাছপালা জঙ্গিদের আড়াল নেওয়ার সুযোগ করে দেয়। সেই কারণেই এই অভিযান ছিল অত্যন্ত কঠিন। তবু দীর্ঘ পরিকল্পনা, টানা নজরদারি এবং কড়া ঘেরাবন্দির জেরে শেষ পর্যন্ত বড় সাফল্য পায় নিরাপত্তা বাহিনী। এখন পলাতক জঙ্গিকে খুঁজে বের করাই বাহিনীর প্রধান লক্ষ্য।

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

‘হ্যাঁ, মা হচ্ছি, আমি কারও বাবারটা খাই না’, ৬৭ বছরে ‘গর্ভবতী’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন নীনা গুপ্তা

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

ব্যাঙ্ক কর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই, শিহরে ওঠা দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস

৫৮ বছর বয়সে ১০০ কেজি ভারোত্তোলন, তাক লাগিয়ে দিলেন প্রেসিডেন্ট

জমি দুর্নীতি মামলায় আট দিনের পুলিশি হেফাজতে অভিষেকের আপ্তসহায়ক সুমিত