বক্সঅফিসে তোলপাড়! ৩ দিনেই ১০০ কোটির দোরগোড়ায় ‘Raid 2’-এর আয়

মাত্র তিন দিনেই ছবিটি প্রায় ৫০ কোটি টাকা আয় করে ফেলেছে। তৃতীয় দিনে ছবিটির আয় বেড়েছে।স্যাক নিল্কের মতে, রেইড ২ তৃতীয় দিনে ১৮ কোটি টাকা আয় করেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির দিন থেকেই বক্সঅফিসে ঝড় তুলছে অজয় দেবগনের ‘Raid 2’। ২০২৫ সালের এখনও পর্যন্ত সেরা আয়কারী ছবি হল ভিকি কৌশলের ‘ছাভা’। প্রায় ৫০০ কোটির উপরে আয় করেছে এই ছবি। এছাড়াও সানি দেওলের ‘জাঠ’-ও মুক্তি দিন থেকে ভাল আয় করছে। কিন্তু Raid 2- মুক্তি পাওয়ার পর থেকেই মাথায় হাত জাঠ-এর। কেননা রেইড ২-মুক্তির আগে থেকেই বক্স অফিসে ব্যাপক আয় করতে শুরু করেছে। প্রায় ১০ কোটির অগ্রিম বুকিং হয়েছে এই ছবির। এছাড়াও মুক্তির দিনেও প্রায় ১৯ কোটি আয় করেছে এই ছবি। সব মিলিয়ে বক্সঅফিসে রমরমিয়ে চলছে RAID 2। বিশেষ করে, মাল্টিপ্লেক্স সিনেমা হলগুলিতে এই ছবি দেখার জন্যে ভিড় জমছে।

অজয় দেবগনের রেইড ২ রীতিমতো বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছে। মাত্র তিন দিনেই ছবিটি প্রায় ৫০ কোটি টাকা আয় করে ফেলেছে। তৃতীয় দিনে ছবিটির আয় বেড়েছে।স্যাক নিল্কের মতে, রেইড ২ তৃতীয় দিনে ১৮ কোটি টাকা আয় করেছে। তবে ছবিটির তৃতীয় দিনের আয়ের পরিসংখ্যান এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। কিন্তু যদি ছবিটি তৃতীয় দিনে ১৮ কোটি টাকা আয় করে থাকে, তাহলে ছবির মোট সংগ্রহ ৪৯.২৫ কোটি টাকা হয়ে যাবে। প্রথম দিনে, রেইড ২ ১৯.২৫ কোটি টাকার ব্যবসা করেছাল। তারপর দ্বিতীয় দিনে ছবিটি ১২ কোটি টাকা আয় করেছে। তবে ছবিটি মিশ্র পর্যালোচনা পেলেও ভক্তরা ছবিটি উপভোগ করছেন। ছবিটি কেশরী ২ এবং জাঠ-এর মতো ছবিগুলিকে পিছনে ফেলে দিয়েছে। তিন দিনে ‘জাঠ’ ২৬.২৫ কোটি টাকা আয় করেছিল। যেখানে কেশরী ২ ২৯.৫ কোটি টাকা আয় করেছে। ‘জাঠ’ তৃতীয় দিনে ৯.৭৫ কোটি আয় করেছে।

কেশরী ২ প্রথম দিনে ৭.৭৫ কোটি টাকা, দ্বিতীয় দিনে ৯.৭৫ কোটি টাকা এবং তৃতীয় দিনে ১২ কোটি টাকা আয় করেছে। Raid 2 সম্পর্কে কথা বলতে গেলে, ছবিতে অভিনয় করেছেন অজয় ​​দেবগন, রিতেশ দেশমুখ, বাণী কাপুর। ছবিতে তামান্না ভাটিয়ার একটি আইটেম গানও রয়েছে। ছবিটি পরিচালনা করেছেন রাজ কুমার গুপ্ত। এই ছবিটি ২০১৮ সালের রেইড ছবির সিক্যুয়েল। ছবিতে, অজয় ​​দেবগন আয়কর কর্মকর্তা অময় পট্টনায়েকের ভূমিকায় অভিনয় করেছেন। যেখানে রীতেশ দেশমুখকে একজন রাজনীতিবিদের ভূমিকায় দেখা যাচ্ছে। ছবিতে দেখানো হয়েছিল যে অজয় ​​দেবগন রীতেশের বাড়িতে অভিযান চালাতে যান। সেখানেই ছবিটির অসাধারণ সাসপেন্স রয়েছে।

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার