ডিম সিদ্ধ, ভাজা, ডেভিল তো অনেক হল এবার বাড়িতেই বানিয়ে ফেলুন এগ ৬৫

Share:

নিজস্ব প্রতিবেদন: ডিম খেতে ভালবাসেন না এমন মানুষ বোধহয় নেই বললেই চলে। ছোট থেকে বড় সকলেই ডিম খেতে ভালবাসেন। সকালে ডিম টোস্ট হোক বা ডিম সিদ্ধ সকলেই খেয়ে থাকেন। আবার সন্ধ্যা বেলায় চায়ের সঙ্গে এগ ডেভিল হলে মন্দ হয় না। কথায় আছে, সানডে হো ইয়া মানডে রোজ খাও আন্ডে। কিন্তু রোজ রোজ কি আর ডিম সেদ্ধ, ডিম ভাজা, ডিমের ঝোল খেতে ভাল লাগে! মুখের স্বাদ বদল করাটাও খুবই দরকার। রইল ডিমের একেবারে নিত্যনতুন রেসিপি এগ ৬৫। চা বা কফির সঙ্গেও পরিবেশন করতে পারেন ডিমের ৬৫।

উপকরণ

৪-৫টি সেদ্ধ ডিম

একটা কাঁচা ডিম আধ কাপ বেসন ২ চা চামচ কর্ন ফ্লাওয়ার

আদা ও রসুন বাটা আদা ও রসুন কুচি একটা পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ টমেটো সস ১ চেবিল চামচ ডার্ক সয়া সস ১ টেবিল চামচ রেড চিলি সস ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সামান্য নুন স্বাদমতো ভাজার জন্য সাদা তেল কয়েকটা কারিপাতা কাঁচালঙ্কা কুচি কাঁচালঙ্কা চেরা কয়েকটা শুকনো লঙ্কা।

পদ্ধতি

১) ডিমের খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দু’ টুকরো করে নিন। কুসুম আলাদা করে নিয়ে ডিমের সাদা অংশটা কুচিয়ে নিন। ২) একটা বাটিতে কুচিয়ে রাখা ডিমের সাদা অংশের সঙ্গে আদা-রসুন বাটা, বেসন আর ডিমের কুসুমগুলো নিয়ে মেখে নিন ভালো করে। এতে কাঁচালঙ্কা কুচি, নুন, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভালো করে মেখে নিন। ৩) এবার একটা কাঁচা ডিম ফেটিয়ে ডিমের মিশ্রণে দিয়ে মাখিয়ে নিন। ৪) কড়াইতে তেল গরম করে নিন। ডিমের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে বলের আকারে গোল গোল করুন। তারপর এক এক করে বলগুলো গরম তেলে ছাড়তে থাকুন। বাদামী করে ভেজে নিন। ৫) অন্য একটা প্যানে ১-২ চেবিল চামচ তেল দিন। তেল গরম হলে আদা ও রসুন কুচি, কয়েকটা কারিপাতা দিয়ে নাড়াচাড়া করে নিন। এবার টমেটো সস, চিলি গার্লিক সস আর ডিমের পকোড়াগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিন। ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন এগ ৬৫।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য