কানপুরে জুতোর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একই পরিবারের ৫ জন

উত্তরপ্রদেশের কানপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। পাঁচতলা ভবনে আগুন লেগে পুড়ে ছাই একই পরিবারের পাঁচ সদস্য। যাঁদের মধ্যে আছেন বাবা-মা এবং তিন মেয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের কানপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। পাঁচতলা ভবনে আগুন লেগে পুড়ে ছাই একই পরিবারের পাঁচ সদস্য। যাঁদের মধ্যে আছেন বাবা-মা এবং তিন মেয়ে। দমকল কর্মীদের কয়েক ঘন্টা প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি তদন্তের জন্যে এখন ঘটনাস্থলে ফরেনসিক টিমকে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি ঘটেছে, কানপুরের চমনগঞ্জ এলাকার গান্ধিনগরে। প্রাথমিক সূত্রের খবর, যে পাঁচতলা ভবনে আগুন লেগেছে তার নিচেই ছিল একটি জুতো তৈরির কারখানা।

উপরের তলায় থাকত পরিবার নিয়ে থাকতেন ওই জুতোর কারখানার মালিক। পুলিশের অনুমান, শর্ট সার্কিটের কারণে এই বহুতল ভবনে আগুন লেগেছে। কিছুক্ষণের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং দাউ দাউ করতে জ্বলতে থাকে কারখানা-সহ গোটা বিল্ডিং। পুরো ভবনটিকে গ্রাস করে আগুন। আগুন জ্বলতে দেখে বিল্ডিংয়ের আশেপাশে থেকে স্থানীয় লোকজন ছুটে আসেন। তাঁরাই পুলিশ এবং দমকলবাহিনীকে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং দমকল বিভাগের ১২ টি ইঞ্জিন। কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৮ ঘন্টা সময় লেগে যায় দমকল বাহিনীর। ততক্ষণে সব শেষ। ভবনে আটকে পড়া একই পরিবারের ৫ সদস্যকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

আগুনে পুড়ে ছাই হয়ে যায় গোটা বিল্ডিং। উদ্ধারকার্যে সহায়তা করেছেন SDRF বাহিনীও। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রবিবার (৪ মে) রাত তিনটে নাগাদ জুতোর কারখানায় শর্ট সার্কিটের কারণেই আগুন লেগে যায়। খবর পেয়েই দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু আগুন নিয়ন্ত্রণে এলেও বাঁচানো সম্ভব হয়নি ওই জুতো কারখানার মালিকের পরিবারকে। আগুনে ভবনের মধ্যে আটকে পড়েছিলেন জুতোর কারখানার মালিক দানিশ, স্ত্রী নাজনিন এবং তাঁদের তিন মেয়ে। সকলেই পোড়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, দানিশের ভাইয়ের পরিবারও একই বিল্ডিংয়ে থাকেন। বিল্ডিংয়ের নিচতলায় জুতোর কারখানা ছিল এরপর একটি গুদাম ছিল। তার উপরেই দানিশের পরিবার থাকত।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার