মর্মান্তিক! মুদিশপে ঢুকে দোকানদারকে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালাল দুষ্কৃতী

মর্মান্তিক ঘটনা! স্টেশনারি দোকানে ঢুকে দোকানদার কে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালাল ২ দুষ্কৃতী। তবে তাঁদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়খণ্ডঃ মর্মান্তিক ঘটনা! স্টেশনারি দোকানে ঢুকে দোকানদারকে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালাল দুষ্কৃতী। তাঁর মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। পুরো ঘটনাটি ফুটে উঠল ওই দোকানের সিসিটিভি ক্যামেরায়। এই ঘটনাটি ঘটেছে, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে। নিহত ব্যক্তির নাম সঞ্জয় শাহ। এই ঘটনার ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও অনুযায়ী, আচমকাই সঞ্জয় শাহের দোকানে ঢুকে পড়ে দুই মুখোশধারী। সেই সময় গ্রাহকদের সঙ্গে আলাপচারিতা করছিলেন সঞ্জয় শাহ।

এরপরেই দোকানের ভিতরে প্রবেশ করে দোকানদারের কানের পাশে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মুখোশধারী। এরপর বুকে হাত রেখেই দুষ্কৃতীর পিছু নেই আহত দোকানদার। কিন্তু বেশিদূর এগোতে পারেনি সে। যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েন দোকানদার। দোকানে উপস্থিত সকল গ্রাহকরা তাজ্জব হয়ে যান। ভিডিও অনুযায়ী, চোখের নিমেষে দোকানদারকে গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা।

 

উপস্থিত কোনও ব্যক্তিকে কাউকে ডাকতে যায়নি। এবং দুষ্কৃতীকে কেউ ধরতে পারেনি। তবে আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়া ব্যবসায়ী বেঁচে আছেন নাকি মারা গিয়েছেন তা জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এবং ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। তবে একটাই ঘটনা অবাক করল সবাইকে। তা হল, চোখের নিমেষে ব্যক্তিকে খুন করে পালিয়ে গেল দুষ্কৃতী। কিন্তু কোনও গ্রাহককে চিৎকার করতে দেখা গেল না। এমনকী দোকানদারকে ধরতেও দেখা গেল না। ঘটনার ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার