উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্বলছে একাধিক কক্ষ

মধ্যপ্রদেশের উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দিরে দাউ দাউ করে জ্বলছে আগুন। মন্দিরের ছাদ থেকে স্পষ্ট লেলিহান শিখা। কালো ধোঁয়ায় ঢেকে ফেলেছে গোটা মন্দির চত্বর।

Share:

নিজস্ব প্রতিনিধি, মধ্যপ্রদেশ: সাঙ্ঘাতিক ঘটনা! মধ্যপ্রদেশের উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দিরে দাউ দাউ করে জ্বলছে আগুন। মন্দিরের ছাদ থেকে স্পষ্ট লেলিহান শিখা। কালো ধোঁয়ায় ঢেকে ফেলেছে গোটা মন্দির চত্বর। ইতিমধ্যেই আগুনের কয়েকটি ভিডিও প্রকাশ্যে এসেছে। এই ঘটনায় ভক্ত ও মন্দির কর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রাণ বাঁচাতে সকলেই এলোপাথাড়ি ছোটাছুটি শুরু করেছেন। সোমবার বেলা ১২ টা নাগাদ মন্দির কমপ্লেক্সের ১ নম্বর গেটের কাছে একটি সুবিধা কেন্দ্রের ছাদ থেকে আগুনের সূত্রপাত। যেখানে দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের কক্ষ ছিল। প্রথমে এলাকা থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। এর কয়েক মিনিটের মধ্যেই আগুনের ফুলকি উড়তে দেখা যায়। নিমেষেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। যার ফলে আশেপাশের দর্শনার্থী এবং কর্মচারীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা যায়। আগুন লাগার খবর পাওয়া মাত্রই দমকলের গাড়ি, পুলিশ দল এবং প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

তবে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। অবশেষে তাঁদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হয়। আর সকলের নিরাপত্তার জন্যে পুলিশ এলাকা থেকে ভক্তদের সরিয়ে নেয়। এই মূহুর্তে উজ্জয়নের কালেক্টর এবং পুলিশ সুপার (এসপি) ত্রাণ ও উদ্ধার অভিযান তদারকি করার জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। কর্মকর্তারা জনসাধারণকে আশ্বস্ত করেছেন যে, পরিস্থিতি শীঘ্রই সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হবে। তবে আগুন লাগল কেন?

 

প্রাথমিক প্রতিবেদনে বলছে যে, আগুনের সূত্রপাত শর্ট সার্কিটের কারণে হতে পারে। কিন্তু এখনও সঠিক কারণ জানা যায়নি। কারিগরি দল এবং পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সৌভাগ্যবশত, সময়মতো লোকজনকে সরিয়ে নেওয়ায় কোনও আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মন্দিরের কন্ট্রোল রুমে বেশকিছু গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ডিভাইস এবং নথিপত্র পুড়ে গিয়েছে। তবে এই ঘটনার পরেও মহাকালেশ্বর মন্দির খোলা রয়েছে। মন্দির ব্যবস্থাপনা জনসাধারণকে আশ্বস্ত করেছেন যে, মন্দির নিরাপদ এবং সমস্ত পূজা কার্যক্রম যথারীতি চলছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার