রাহুলের নাগরিকত্ব নিয়ে বড়‌ সিদ্ধান্ত এলাহাবাদ হাইকোর্টের

রাহুল গান্ধির বড় স্বস্তি! কংগ্রেস নেতার নাগরিকত্ব বাতিলের আবেদন খারিজ করল এলাহাবাদ হাইকোর্ট। কেন্দ্রকে এই মামলার দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাহুল গান্ধির বড় স্বস্তি! কংগ্রেস নেতার নাগরিকত্ব বাতিলের আবেদন খারিজ করল এলাহাবাদ হাইকোর্ট। কেন্দ্রের কাছে এই মামলা হস্তান্তর করা হয়েছে। কারণ এটি দুই বিদেশী সরকারের মধ্যকার যোগাযোগের বিষয়। পাশাপাশি কেন্দ্রের চূড়ান্ত সিদ্ধান্তের পরে আবেদনকারী অন্য আদালতে যেতে পারবেন বলে জানিয়ে দিল আদালত। সেই স্বাধীনতা রয়েছে। আবেদনকারী তথা আইনজীবী এবং বিজেপি নেতা বিগনেশ শিশিরের দাবি ছিল যে, রাহুল গান্ধি ব্রিটেনের নাগরিক, তাই তিনি ভারতের লোকসভার সদস্য হওয়ার জন্যে যোগ্য নন। এমনকী রাহুল গান্ধির অন্য দেশের নাগরিকত্ব ভারতীয় আইনের লঙ্ঘন, কারণ ভারত দ্বৈত নাগরিকত্বের অনুমতি দেয় না।

২০১৯ সালে, তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিত্বকারী আইনজীবী সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগ পাওয়ার পর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গান্ধিকে তাঁর ভারতীয় নাগরিকত্বের বিষয়ে একটি নোটিশ জারি করেছিল। যেখানে বলা হয়েছিল যে, ২০০৩ সালে ব্যাকঅপস লিমিটেড নামে একটি কোম্পানি ব্রিটেনে নিবন্ধিত হয়েছিল। রাহুল গান্ধি এই কোম্পানির অন্যতম পরিচালক এবং সচিব ছিলেন। ১০ অক্টোবর, ২০০৫ এবং ৩১ অক্টোবর, ২০০৬ তারিখে দাখিল করা কোম্পানির বার্ষিক রিটার্নে রাহুলের জন্ম তারিখ ১৯ জুন, ১৯৭০ উল্লেখ করা হয়েছিল। তখনই রাহুলকে ব্রিটিশ নাগরিক হিসেবে ঘোষণা করা হয়।

তবে এই অভিযোগের শুনানির জন্যে আদালত অতিরিক্ত সময় চেয়েছিল। ব্রিটিশ সরকারের কাছ থেকে তথ্য যাচাইয়ের জন্য আজ পর্যন্ত সময় নিয়েছিল আদালত। অবশেষে এলাহাবাদ হাইকোর্ট ৫ মে-র শুনানিতে এই আবেদন খারিজ করল। আজ বিচারপতি এ আর মাসুদি এবং বিচারপতি রাজীব সিং-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ জানিয়েছে যে, আবেদনকারীর অভিযোগের নিষ্পত্তির জন্য কেন্দ্রীয় সরকার কোনও নির্দিষ্ট সময়সীমা দিতে অক্ষম। এই পরিস্থিতিতে আবেদনটি বিচারাধীন রাখার কোনও যুক্তিসঙ্গত কারণ নেই। তবে আবেদনকারী এস ভিগনেশ শিশিরকে যদি বিষয়টি চালিয়ে যেতে চান তবে বিকল্প আইনি প্রতিকার গ্রহণ করতে পারেন। যদিও আবেদনটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকার কর্তৃক চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর আবেদনকারী আবার আদালতের দ্বারস্থ হতে পারবেন। এদিকে পূর্ববর্তী শুনানির সময়, আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্যাটাস রিপোর্টের প্রতি অসন্তোষ প্রকাশ করেছিল, যেখানে গান্ধি ভারতীয় নাগরিক কিনা তা সরাসরি উল্লেখ করা হয়নি। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার