Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতা অগ্নিকাণ্ডের জেরে জলপাইগুড়ি’র হোটেল-রেস্তরাঁয় অভিযান প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বেশ কয়েক দিন আগেই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায় কলকাতার এক হোটেলে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। ইতিমধ্যেই বহু রেস্তরাঁ, হোটেল খতিয়ে দেখছে প্রশাসন। এবার এই ঘটনার জেরে সক্রিয় হয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসনও।

এই অভিযানে খতিয়ে দেখা হচ্ছে শহরের হোটেল ও রেস্তরাঁগুলিতে অগ্নি নির্বাপণ ঠিক রয়েছে কিনা। যদি কোনও বিপদ হয় তাহলে সঙ্গে সঙ্গে তা রোধ করার জন্য উপযুক্ত ব্যবস্থা সেখানে রয়েছে কিনা। জানা গিয়েছে, সোমবার জেলা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন দফতরের আধিকারিকরা হোটেল ও রেস্তরাঁগুলিতে এই সক্রিয় অভিযান চালায়। তাঁরা গিয়ে প্রথমেই দেখেন রেস্তরাঁগুলিতে ফায়ার লাইসেন্স ও খাবার সুরক্ষার লাইসেন্স (FSSAI) রয়েছে কিনা। জলপাইগুড়ির এই অভিযানে যোগ দেন এলাকার পুর কর্তৃপক্ষ।

সোমবার অর্থাৎ অভিযানের প্রথম দিনেই আধিকারিকদের নজরে এসেছে বেশ কিছু রেস্তরাঁগুলির অগ্নি নির্বাপণ ব্যবস্থা সঠিক ভাবে করা নেই। এই বিষয় রেস্তরাঁর মালিক ও কর্মচারীদের কড়া সতর্ক করে দেন প্রসাশনের আধিকারিকরা। জানা গিয়েছে, দ্রুত রেস্তরাঁ ও হোটেলে প্রশাসনের তরফ থেকে এই সংক্রান্ত আইনি নোটিশ পাঠানো হবে।

জলপাইগুড়ি এলাকার বাসিন্দাদের তরফ থেকে অভিযোগ করা হয়, এই শহরের বহু বড় বড় বিল্ডিং-এ রুফটপ রেস্তরাঁ বহাল তবিয়েত চলছে অনেক দিন ধরেই। আবার কিছু কিছু বহুতলে আবার হোটেলের কর্মচারীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এদিন জেলা প্রশাসন আধিকারিকরা জানায়, “বেশকিছু হোটেল ও রেস্তরাঁয় খামতি নজরে এসেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ করতে বলা হয়েছে। হোটেল ও রেস্তরাঁয় শুধু অগ্নি নির্বাপণ ব্যবস্থা রাখলে হবে না। কর্মীদের দিয়ে নিয়মিত মক ড্রিল করাতে হবে।”

লাইভ ম্যাচে জয় শ্রী রাম! পকেট থেকে চিরকুট বের করে কী বার্তা দিলেন আইপিএল ক্রিকেটার?

হস্টেলের রুমে নারকীয় নির্যাতন! বন্ধুরা মিলে যা করলেন তরুণীর সাথে..ভাইরাল ভিডিও

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

আসানসোল দক্ষিণ থানার ওসিকে ক্লোজ, দায়িত্বে বিশ্বজিৎ মুখোপাধ্যায়

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’

সোনা-রুপোর বাজারে বড় ধস! এক ধাক্কায় কতটা কমল দাম? জানুন আপডেট

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ, বিশ্বকাপে জায়গা পাওয়া ঘিরে বাড়ল অনিশ্চয়তা

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১