চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

করোনায় আক্রান্ত লতা মঙ্গেশকর, ভর্তি হাসপাতালে

নিজস্ব প্রতিনিধিঃ করোনা আক্রান্ত বর্ষীয়ান সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি  হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ৯৩ বছর বয়সে করোনা আক্রান্ত হলেন শিল্পী। আইসিইউতে আপাতত রাখা হয়েছে তাঁকে। শ্বাসকষ্ট ছাড়াও নানা বার্ধক্যজনিত সমস্যা থাকার দরুন তাঁকে কড়া নজরদারিতে রেখেছেন চিকিৎসকেরা। শিল্পীর ভাইঝি রচনা শাহ এদিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাঁর অসুস্থতার কথা। জানা যাচ্ছে করোনার মৃদু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই বর্ষীয়ান সঙ্গীত শিল্পী।  তবে মৃদু উপসর্গ থাকলেও তাঁর বার্ধক্যজনিত নানা সমস্যা থাকায় তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা চলছে।  এর আগে ২০১৯ সালে ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ধীরে ধীরে সেরেও উঠছিলেন। বহুদিন ধরেই গৃহবন্দী। মনে করা হচ্ছে বাইরে থেকে আসা বা ঘনিষ্ঠজনের মারফত সংক্রমিত হয়েছেন তিনি। 

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর জন্ম বর্ষীয়ান সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকারের। যাঁর কন্ঠের জাদুতে বিমোহিত সকলেই আজ তাঁর আরোগ্য কামনায় ব্রতী। ১৯৪৮-১৯৭৪ এই সময়ের মধ্যে তিনি গেয়েছেন প্রায় ২৫০০০ এর বেশি গান। পেয়েছেন দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড, ফ্রান্সের সর্বোচ্চ সম্মানে সম্মানিত হয়েছেন। ১৯৭৪ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তাঁর নাম ওঠে এমন একজন  শিল্পী হিসাবে যাঁর সবথেকে বেশি গানের রেকর্ড। ২০০১ সালে পান ‘ভারতরত্ন’ । 

গত সেপ্টেম্বরেই ৯২তম জন্মদিন পূরণ করেছেন ভারতের ‘কিন্নরকন্ঠী’। তাঁর জন্মদিনে বলিউডের জনপ্রিয় দুই সঙ্গীত পরিচালক ও কম্পোজার গুলজার ও বিশাল ভরদ্বাজ ৯০-র দশকে বিশাল ভরদ্বাজের একটি ছবির জন্য লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান প্রকাশ করেন। বহু বছর আগে সেই গান রেকর্ড করা হলেও তা প্রকাশ পায়নি কারণ ছবিটিও মুক্তি পায়নি। অবশেষে বিশেষ দিনে গানটি মুক্তি পায়। সঙ্গে ছিল একটি ছোট ভিডিও। যেখানে লতা মঙ্গেশকারের জীবন খানিকটা ফুটিয়ে তোলা হয়েছে। রয়েছে তাঁর জীবন সম্পর্কে নানা অজানা তথ্য।  

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ