পুরীর জগন্নাথ মন্দিরে বাড়ল নিরাপত্তা, সুরক্ষা খতিয়ে দেখল NSG টিম

Share:

নিজস্ব প্রতিনিধি,পুরী:পহেলগাঁও আবহে পুরীর জগন্নাথ মন্দিরে বাড়ল নিরাপত্তা,জগনাথ মন্দিরের নিরাপত্তা খতিয়ে দেখলো NSG টিম।উড়িষ্যার পুরীর নিরাপত্তা খতিয়ে দেখতে এনএসজির বিশেষ প্রতিনিধি দল মঙ্গলবার সেখানে যায়।মন্দিরের ভেতরে ও বাইরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে যায় এনএসজি দলটি । মন্দিরের নিরাপত্তা প্রশাসকের সাথে দেড় ঘন্টা ধরে বৈঠক করে তারা। আসন্ন বিশ্বখ্যাত রথযাত্রা রয়েছে পুরীতে। তার আগে এনএসজির সফর এবং নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা ও রাজ্য পুলিশ প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এনএসজি দলকে পূর্ণ সহযোগিতা করেছে বলে জানা যাচ্ছে।

গোটা মন্দির চত্বর সহ বিভিন্ন এলাকা এই বিশেষ টিম ঘুরে দেখে ও স্থানীয় পুলিশ প্রশাসনেকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্পটের তারা ছবি তোলে। পর্যটকদের যাতায়াতের পথের পাশাপাশি, পুরীর সমুদ্র সৈকতের বিভিন্ন এলাকা পরিদর্শন করে NSG টিম। পহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গিদের হামলার ঘটনার পর পুরীর জগন্নাথ মন্দিরসহ সমুদ্র সৈকত এলাকায় পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা মন্দিরের সিকিউরিটি সিস্টেম সবকিছু পর্যবেক্ষণ করল NSG টিম। শুধু পুরীর জগন্নাথ মন্দির নয় আরো যেসব এলাকায় পর্যটকরা বেশি যাতায়াত করে সব জায়গায়ই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।

কারণ গোয়েন্দাদের একটি বড় অংশ মনে করছে পহেলগাঁওতে যে জঙ্গিরা হামলা চালিয়েছে তারা দেশ থেকে বের হতে পারে নি। তাই নিজেদের বাঁচানোর পাশাপাশি তারা অন্য এলাকায় অতর্কিতে ফের পর্যটকদের নিশানা করতে পারে। তাই পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরে বিশেষ নজরদারি ব্যবস্থা আরো জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পুরীর পুলিশ সুপার বিনীত আগরওয়াল জানিয়েছেন, মোট ৪ এনএসজি টিম মঙ্গলবার হাজির হয়েছিল। তারা মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন। পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা সঠিক আছে কিনা সেটিও তারা পর্যবেক্ষণ করেন।এদিকে গোটা দেশের পাশাপাশি উড়িষ্যাতে আগামী সাত দিন ধরে যুদ্ধের প্রস্তুতি হিসেবে মকডিল হবে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার