পাকিস্তান সীমান্তে বুধ-বৃহস্পতিতে যুদ্ধ মহড়া চালাবে বায়ুসেনা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁও কাণ্ডের বদলা নিতে ইসলামাবাদের বিরুদ্ধে ভারতীয় সেনা যে কোনও মুহুর্তে প্রত্যাঘাত চালাতে পারে বলে চর্চার মাঝেই বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় বায়ুসেনা। আগামিকাল বুধবার (৭ মে) এবং বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্তে ভারতীয বায়ুসেনা যুদ্ধের মহড়া চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ইতিমধ্যেই নোটাম (নোটিশ টু এয়ারমেন) জারি করা হয়েছে। ভারতীয বায়ুসেনার ওই সিদ্ধান্তে কার্যত হাড়কাঁপুনি শুরু হয়েছে পাক সেনার।

জারি করা নোটাম অনুযায়ী, আগামিকাল বুধবার রাত নয়টা থেকে বৃহস্পতিবার ভোর তিনটে পর্যন্ত টানা ছয় ঘন্টা ধরে ওই মহড়া চলবে। রাফাল যুদ্ধবিমানের পাশাপাশি সুখোই-৩০ যুদ্ধবিমানও মহড়ায় ব্যবহার করা হবে। ওই সময়ে সংশ্লিষ্ট এলাকার কোনও বিমানবন্দরে কোনও বিমান ওঠানামা করতে পারবে না। প্রতিটি বিমানবন্দর কর্তৃপক্ষকে ওই সময় বিমান পরিষেবা বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। ভারতীয় বায়ুসেনার যুদ্ধের মহড়ার সময় নিয়ে চর্চা শুরু হয়েছে। জল্পনা চলছে, তাহলে কী আগামিকাল বুধবারই প্রত্যাঘাত করতে চলেছে দিল্লি।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই পহেলগাঁও কাণ্ড নিয়ে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে দাঁড়িয়েছে। কীভাবে পহেলগাঁওয়ের নিরীহ পর্যটকদের মৃত্যুর বদলা নেওয়া হবে তা নিয়ে দফায়-দফায় বৈঠক করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সেনাবাহিনীকে ইতিমধ্যেই প্রত্যাঘাতের লক্ষ্য, সময় ও স্থান নির্ধারণের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। দীর্ঘ ৫৪ বছর বাদে আগামিকাল বুধবারই দেশজুড়ে ‘নিরাপত্তা’ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে কীভাবে সতর্কতা অবলম্বন করতে হবে, কীভাবে অনাকাঙ্কিত ঘটনার মোকাবিলা করতে হবে তা নিয়ে বিশেষ মহড়া চালানো হচ্ছে। আর ওই মহড়ার আগেই পাক সীমান্তে ভারতীয় বায়ুসেনার যু্দ্ধমহড়া যথেষ্ট ইঙ্গিতবহ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। যদিও ভারতীয় বায়ুসেনার তরফ থেকে আনুষ্ঠানিকভাবে পাক সীমান্তে যুদ্ধমহড়া নিয়ে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের অনন্তনাগের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় অতর্কিতে হামলা চালিয়ে ২৬ নিরীহ পর্যটককে নৃশংসভাবে খুন করেছে পাক মদতপুষ্ঠ জঙ্গিরা। ঘটনার ১৫ দিন বাদেও হামলাকারীদের টিঁকি ছুঁতে পারেনি নিরাপত্তাবাহিনী। ওই বেনজির হামলার যোগ্য জবাব দেওয়ার জন্য কেন্দ্রের মোদি সরকারের উপরে চাপ বাড়ছে। ভারতবাসী ক্ষোভ-রাগে ফুঁসছেন।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার