বুধবারের নিরাপত্তা মহড়া নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার দেশজুড়ে মক ড্রিল। মগ দিলের আগে দেশজুড়ে প্রস্তুতি শুরু হয়েছে। তবে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আবেদন জানিয়েছে কেন্দ্র। এ রাজ্যে ৩১ টি জায়গায় বুধবার মক ড্রিল হবে। যুদ্ধ প্রস্তুতিতে মক ড্রিলের(Mok Drill) নির্দেশ। বিশেষ স্পর্শকাতর ২৫৯ টা জায়গায় এই মক ড্রিল হবে। সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে নাগরিকদের এই মক ড্রিল চলাকালীন কি করতে হবে তা নিয়ে পাঠ দেওয়া হবে। এদিকে এই মক ড্রিলের জন্য দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাশাসকের অফিসের সামনে থেকে শুরু করে গুরুত্বপূর্ণ জায়গা গুলিতে সাইরেন সারানো ও বাজানোর কাজ শুরু হয়। কেন্দ্রের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় দেশবাসীকে সতর্ক করার জন্য এবং বর্তমান পরিস্থিতিতে ভারতীয় সেনার সঙ্গে সহযোগিতা করার জন্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে এই মহড়া হবে।

তবে এতে কাউকে আতঙ্কিত হতে হবে না। খালি নির্দেশ মতো সাইরেন বাজলে কি কি করতে হবে কিভাবে ঘরের সমস্ত আলো নিভিয়ে জানলা দরজা বন্ধ করতে হবে তা জেনে নিতে হবে। শুধু তাই নয় কেউ যদি সেই সময় বাইরে থাকে জনবহুল এলাকায় কিভাবে নিরাপদ স্থানে পৌঁছে যেতে হবে তা বলে দেওয়া হবে। বুধবার গোটা দেশজুড়ে যুদ্ধ সুরক্ষা মহড়া হবে। রাজ্যেও হবে যুদ্ধ সুরক্ষা মহড়া। পশ্চিমবঙ্গের বিভিন্ন পয়েন্টে অর্থাৎ কলকাতা সহ ৯২ টি জায়গায় এই মহড়া হবে। শহর কলকাতায় যেমন এই মহড়া হবে তেমনি জেলায় জেলায় ২২ থেকে ২৫ টি জায়গায় সাইরেনের মহড়া দেওয়া হবে।

জেলায় জেলায় ২৪ ঘন্টা কন্ট্রোল রুম(Controll Room) খোলার নির্দেশ এসে পৌঁছেছে। কলকাতার খিদিরপুরে বুধবার মহড়া হবে। দেশের নাগরিকদের যেমন এই মহড়ায় কি কি সতর্কতা নিতে হবে তা শেখানো হবে তেমনি স্কুলের ছাত্র-ছাত্রীদের ও যুব সমাজকেও এ বিষয়ে জ্ঞাত করা হবে। সেনাবাহিনী পক্ষ থেকে ব্ল্যাকআউট হলে কিভাবে পরবর্তী প্রস্তুতি নিতে হবে দেশে যুদ্ধ লাগলে কি কি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে সে বিষয়ে জ্ঞাত করা হবে। এই রাজ্যের সব জেলার সিভিল ডিফেন্স(Civil Defence) এর অফিসারদের প্রতিটি জেলায় ২৫ টি করে যাতে সাইরেন থাকে সেই নির্দেশ পাঠানো হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে দেশের নাগরিকদের এই সময় এই ধরনের মহড়ায় সহযোগিতা করার জন্য আবেদন জানানো হয়েছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার