চোখের জল দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রস টেলর

শেষ হয়ে গেল বিশ্ব ক্রিকেটের আরও একটি অধ্যায়।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শেষ হয়ে গেল বিশ্ব ক্রিকেটের আরও একটি অধ্যায়। ২২ গজকে চিরতরে বিদায় জানালেন রস টেলর। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে জীবনের শেষ টেস্ট ম্যাচটি খেললেন বছর ৩৭-এর এই কিউয়ি তারকা।  কেরিয়ারের শেষ বলে তুলে নিলেন উইকেটও। ইনিংস এবং ১১৭ রানে ম্যাচ জিতল নিউজিল্যান্ড। আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন টেলর। বক্তব্য রাখতে গিয়ে নিজেকে ধরে রাখতে পারেননি তিনি।

আগেই জানিয়েছিলেন যে, বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠেই জীবনের শেষ টেস্ট ম্যাচ খেলবেন। তাই ব্যাট করতে নামার সময় রসকে ‘গার্ড অব অনার’ দেন প্রতিপক্ষের ক্রিকেটাররা। জীবনের শেষ টেস্টে কিউয়ি তারকার ব্যাট থেকে আসে ২৮ রান। আউট হয়ে টেলর যখন ড্রেসিং রুমে ফিরছিলেন তখন গোটা স্টেডিয়াম তাঁকে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে সম্মান জানান। সেই সঙ্গে মাঠে উপস্থিত বাংলাদেশের ক্রিকেটাররা এবং বাইরে থাকা নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও রসের উদ্দেশ্যে তালি দেন।

ওয়ান ডে এবং টি-২০ ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছিলেন টেলর। এবার টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের মাধ্যমে ২২ গজ থেকে চিরতরে সরে দাঁড়ালেন তিনি। গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন এই কিউয়ি অলরাউন্ডার। জীবনের ১১২টি টেস্ট খেলে মোট ৭৬৮৪ রান করেছেন। যার মধ্যে রয়েছে ১৯টি শতরান এবং ৩৫টি অর্ধশতরান।

নিউজিল্যান্ডের জয়ের সময় যতই গড়িয়ে আসছিল ততই রস টেলরকে বোলিং আনার জন্য চাপ আসছিল দর্শকদের তরফ থেকে। এমনকি মাঠে উপস্থিত থাকা বেশিরভাগ ক্রিকেটাররাও এটা চাইছিলেন। এমনকি আম্পায়ারদেরও ইচ্ছে ছিল। এমনটাই জানিয়েছেন কিউয়ি অধিনায়ক টম ল্যাথাম।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার