‘ছেলে সুবিচার পেল’, পাক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ায় খুশি পহেলগাঁওয়ে শহিদ সৈয়দ আদিলের বাবা

জানা যায়, ২২ এপ্রিল ঘটনার দিন, হত্যাকাণ্ড ঠেকাতে সন্ত্রাসীদের থেকে রাইফেল কেড়ে নিতে গিয়েছিল আদিল। তখনই তাঁকে নৃশংসভাবে হত্যা করে পাক সন্ত্রাসীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৬ প্রাণ কাড়ার বদলা! অবশেষে ‘অপরেশন সিঁদুর’ দিয়ে প্রতিক্রিয়া জানাল ভারত। মঙ্গলবার (৭ মে) রাত ১:৩০ টা নাগাদ পাকিস্তানের ৯ টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় সেনা, বিমান, নৌবাহিনীর দলবল। যাতে জয়েশ-ই-মোহাম্মদের চারটি, লস্কর -ই-তৈবার তিনটি এবং হিজবুল মুজাহিদিনের দুটি সন্ত্রাসী আস্তানাকে ধ্বংস করা হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর এমন কঠিন পদক্ষেপে গোটা দেশবাসী উচ্ছ্বসিত। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই ‘অপারেশন সিঁদুর’-কে সমর্থন করেছে। এবং ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়েছে। বিশেষ করে, পহেলগাঁও বৈসরণে সন্ত্রাসী হামলায় নিহত ২৬ পর্যটকের পরিবারও পাকিস্তানের উপর ভারতীয় সেনাবাহিনীর অতর্কিত হামলার প্রশংসা করেছেন।

২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-তে অতর্কিত সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৫ জন পর্যটক এবং কাশ্মীরি ঘোড়া চালক সৈয়দ আদিল হুসেন শাহ। যিনি ওইদিন ২৫ জন পর্যটকের সঙ্গে সন্ত্রাসীদের গুলিতে ঝাঁঝরা হয়েছেন। বুধবার (৭ মে) ঘোড়ায় চড়ে পর্যটক বহনকারী নিহত কাশ্মীরির পরিবারও ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ এর প্রশংসা করেছেন। নিহত ঘোড়া চালকের বয়স ছিল মাত্র ২৬ বছর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন। স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছিল পরিবার। জানা যায়, ২২ এপ্রিল ঘটনার দিন, হত্যাকাণ্ড ঠেকাতে সন্ত্রাসীদের থেকে রাইফেল কেড়ে নিতে গিয়েছিল আদিল। তখনই তাঁকে নৃশংসভাবে হত্যা করে পাক সন্ত্রাসীরা। এদিন আদাল হুসেন শাহের বাবা সৈয়দ হায়দার শাহ এবং তাঁর ভাই সৈয়দ নওশাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। এবং বলেছেন যে, ভারতীয় সেনাবাহিনীর এই পদক্ষেপ তাঁদের পরিবারকে স্বস্তি এনে দিয়েছে। তাঁদের চলে ন্যায়বিচার পেয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ শুরু হয়েছে বলেও তিনি আত্মবিশ্বাসী।

সৈয়দ হায়দার শাহ বলেছেন, ‘মোদিজি এবং আমাদের সেনাবাহিনীর কাজ দেখে আমরা খুবই খুশি। আমাদের ছেলের মৃত্যুর পর আমরা এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে আমাদের ছেলে এবং সেই ২৬ জনের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হয়েছে। সরকার এবং সেনাবাহিনী প্রত্যাশা পূরণ করেছে এবং পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে। এটি শুধু আমাদের পরিবারের জন্য নয়, সমগ্র দেশের জন্য একটি গর্বের মুহূর্ত। ভারতীয় সেনাবাহিনী প্রমাণ করেছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনও আপস করা হবে না।’

অন্যদিকে আদিলের ভাই সৈয়দ নওয়াসাদ বলেছেন,’ ভারতীয় সেনাবাহিনী যেভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, তাতে তিনি আশাবাদী যে সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নির্মূল হবে। এখন আমরা অনুভব করছি যে ভারত সন্ত্রাসীদের তাদের কর্মকাণ্ডের জন্য উপযুক্ত জবাব দিয়েছে।’ আদিল হুসেন শাহকে তাঁর সাহসী কাজের জন্য আজীবন স্মরণীয় হয়ে থাকবেন। যিনি সন্ত্রাসী হামলার সময় পর্যটকদের রক্ষা করার জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার