‘অপারেশন সিঁদুর’-এর পরই মমতা-সহ ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অমিত শাহ

অপারেশন সিঁদুর’-এর পরই সীমান্তবর্তী ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক শাহের! ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিশোধ। ২৬ জন পর্যটককে নির্মমভাবে হত্যা করার বদলা নিয়েছে ভারত! মঙ্গলবার (৬ মে) গভীর রাতে বিমান হামলায় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিগুলি ধ্বংস করে দিয়েছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। আর এই অভিযানের নামকরণ দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। এরপরই ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বেড়েছে। সেই আবহেই এবার ভারতের সীমান্তবর্তী ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১০ রাজ্যের তালিকায় নাম ছিল পশ্চিমবঙ্গেরও। মূলত যে সকল রাজ্য নেপাল-পাকিস্তানের সঙ্গে সীমান্ত ভাগ করে, সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেন অমিত শাহ। নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শাহের সঙ্গে বৈঠকে ছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং ডাজি রাজীব কুমারও ছিলেন।

পশ্চিমবঙ্গ ছাড়াও ১০ রাজ্যের তালিকায় রয়েছে, জম্মু-কাশ্মীর, পঞ্জাব, রাজস্থান, গুজরাত, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম। এই সকল রাজ্যের মুখ্যমন্ত্রী, ডিজি এবং সচিবেরা অমিত শাহের বৈঠকে উপস্থিত ছিলেন। কেন এই বৈঠক? সূত্র জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’-এর প্রাণঘাতী হামলার পরেই ভারতের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান সেনাবাহিনী ক্রমাগত গোলাগুলি শুরু করেছে। সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব সীমান্তবর্তী এলাকাগুলি থেকে সাধারণ নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন শাহ। সেই কারণেই ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করেন অমিত শাহ। যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দওপাধ্যায়ও ছিলেন।

অমিত শাহের কথায়, বর্তমান পরিস্থিতিতে ভারতবাসীকে রক্ষা করা এবং তাঁদের নিরাপত্তা দেওয়াই একমাত্র লক্ষ্য প্রশাসনের। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিয়মিত BSF প্রধান, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ রাখছেন। পরিস্থিতি নিয়ে নানা আলোচনা করছেন। উল্লেখ্য, পহেলগাঁও বৈসরণে সন্ত্রাসী হামলার পরেই ‘অপারেশন সিঁদুর’-এর পরিকল্পনা হয়ে গিয়েছিল। যেখানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি লক্ষ্য করে ‘এয়ার স্ট্রাইক’-এর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই মতোই মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই জায়গাগুলিতে বসেই ভারতে সন্ত্রাসবাদী হানার ছক কষেছিল জঙ্গিরা। যদিও ভারতের হামলার পরেই যোগ্য জবাব দেবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার