হাঁসখালি থেকে দুই শিশু সহ ১২ জন বাংলাদেশি গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,হাঁসখালি: মঙ্গলবার রাত এবং বুধবার সকালে বিশেষ অভিযান চালিয়ে নদিয়ার হাঁসখালি থানার(Hashkhali P.S.) পুলিশ ১২ জন বাংলাদেশিকে গ্রেফতার করল। তাদের মধ্যে দুটি শিশু রয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত ১২ জন তিন থেকে চার বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ।এরপর দক্ষিণ চব্বিশ পরগনা এলাকা হয়ে ভারতের পশ্চিম অংশে বিভিন্ন জায়গায় যাতায়াত করে । এরপর তারা হাঁসখালি থানা এলাকায় ফেরত আসে এবং অবৈধভাবে বাংলাদেশে ভারতীয় দালাল মারফত ফেরত যাওয়ার চেষ্টা করে।

এই ঘটনায় পুলিশ গোপন সূত্রে খবর পায় এবং তাদেরকে গ্রেফতার করে। ধৃতদের বুধবার আদালতে পাঠায় নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ১২ জন বাংলাদেশির নাম রেজাউল শেখ, কুলচুম বেগম, এনামুল শেখ, আমিন মোল্লা, হাবিবার মোল্লা , আব্বাস আলী শেখ, কাজল শেখ, হোসনারা বেগম, মিনারুল শেখ, আব্দুল্লাহ আনসারী, রিফু আনসারী, রুকিয়া আনসারী।

ধৃতরা বাংলাদেশের(Bangladesh) যশোর,নারাইল, জেলার বাসিন্দা। পুলিশ আরো জানায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের বিরুদ্ধে এই অভিযান আরো চলবে। এর আগেও একাধিক জন বাংলাদেশি ভিসা না থাকায় এদেশে প্রবেশ করে গ্রেফতার হয়েছে।ইতিমধ্যে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে কড়া নজরদারি ব্যবস্থা করেছে বিএসএফ। এর পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও চলছে টহলদারি। সীমান্ত এলাকায় অচেনা মুখ দেখলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চোরা পথে কেউ যাতে বাংলাদেশ সীমান্ত দিয়ে পারাপার করতে না পারে তার জন্য প্রতিনিয়ত তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এমত পরিস্থিতিতে একের পর এক অবৈধ বাংলাদেশি নাগরিকরা গ্রেফতার হচ্ছে এ রাজ্যের প্রশাসনের হাতে। যে সকল দালালরা অবৈধভাবে বাংলাদেশীদের রাজ্যে প্রবেশ করাচ্ছে তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!