‘এবার পাকিস্তান বুঝবে, পরিবার হারানোর যন্ত্রণা কতটা ভয়াবহ’: পহেলগাঁও হামলায় শহিদ নৌসেনার স্ত্রী

বুধবার ভোরে পাকিস্তানি সন্ত্রাসী শিবিরে বিমান হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছেন শহিদ লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৬ প্রাণের বদলা! কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিশোধ, পাকিস্তানকে উপযুক্ত জবাব দিল ভারত। মঙ্গলবার (৬ মে) গভীর রাতে, পাকিস্তানের উপর বিশাল বিমান হামলা চালিয়েছে ভারতীয় সেনা বাহিনী। এই হামলায় পাকিস্তান এবং পাক অধিকৃত কোটলি এবং মুজাফ্ফরাবাদে অবস্থিত মোট ৯ টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছে ভারত। এই অভিযানের নামকরণ দেওয়া হয়েছে, ‘অপরেশন সিঁদুর’। ‘সিঁদুর’ নামটি হিন্দু বিবাহিত মহিলাদের লাল সিঁদুরের প্রতীক। পহেলগাঁও হামলায় হিন্দুদের উপর পাক-সন্ত্রাসীদের নির্বিচারে গুলিবর্ষণে নিহত হয়েছেন ২৬ পর্যটক। যাদের মধ্যে বেশিরভাগই পুরুষ ছিলেন। অর্থাৎ যে সকল নারীরা এই হামলায় তাঁদের স্বামীকে হারিয়েছে, মাথার সিঁদুর হারিয়েছেন, তাঁদের উৎসর্গ করেই পাকিস্তানের উপর এই হামলার নামকরণ করা হয়েছে ‘অপরেশন সিঁদুর’।

এই হামলায় একজন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা নিহত হয়েছেন। ঘটনার মাত্র ৬ দিন আগে বিবাহ হয়েছিল বিনয় নারওয়াল এবং হিমাংশি নারওয়ালের। সময় কম থাকায় হানিমুনে সুইৎজারল্যান্ডের বদলে কাশ্মীর বেছে নিয়েছিলেন তাঁরা। কিন্তু কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলা তাঁদের সব স্বপ্ন নিমেষেই শেষ করে দিল। মাত্র ৬ দিনের বিবাহিত জীবনের স্বামীকে হারালেন হিমাংশি। বোধহয়, তাঁর সেই চোখের জলের যোগ্য জবাব দিতে সক্ষম হয়েছে ভারতীয় সেনাবাহিনী। বুধবার ভোরে পাকিস্তানি সন্ত্রাসী শিবিরে বিমান হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছেন শহিদ লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশি। তিনি জানিয়েছেন, ‘আজ আমাদের সেনাবাহিনী, মোদি সরকার সন্ত্রাসবাদী এবং তাদের প্রভুদের উপযুক্ত জবাব দিয়েছে। এখন পাকিস্তানও ২৭টি ভারতীয় পরিবারের যন্ত্রণা বুঝতে পারবে।’

এরপর ২২ এপ্রিলের সেই ভয়াবহ রাতের কথা স্মরণ করে হিমাংশি বলেছেন, হামলার দিন আমরা সন্ত্রাসীদের কাছে অনুরোধ করেছিলাম যে, আমাদের বিয়ের মাত্র ৬ দিন হয়েছে। কিন্তু সন্ত্রাসীরা বলে, যাও মোদিকে গিয়ে বল। আজ সেনাবাহিনী এবং মোদি সরকার তার জবাব দিয়েছে। আমরা খুশি যে, ভারত পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিয়েছে। এটাও দুঃখজনক যে বিনয় এবং অন্য ২৬ জন ভারতীয় আর আমাদের মধ্যে নেই। সম্প্রতি আমাকে নিয়ে অশালীন মন্তব্য করা হয়েছিল, তাতে আমি ব্যথিত। সেদিন দুই ঘন্টা একা লড়াই করেছি। আমার সঙ্গে আরও ২৬ জন মহিলা ছিলেন। যারা আশা করেছিলেন যে সরকার এবং আমাদের সেনাবাহিনী তাদের ক্ষত সারিয়ে তুলবে। আজকের এই অস্ত্রোপচার সমগ্র জাতিকে গর্বিত করেছে। ভারতীয় সেনাবাহিনীর জন্য গর্বিত।’ উল্লেখ্য, ভারতীয় নৌবাহিনীর শহীদ লেফটেন্যান্ট বিনয় নারওয়াল সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ নিহত হয়েছেন। বিনয় করনাল শহরের সেক্টর ৭-এর বাসিন্দা ছিলেন। তাদের বিয়ে হয়েছিল ১৬ এপ্রিল, রিসেপশন হয়েছিল ১৮ এপ্রিল এবং বিনয় নারওয়ালকে খুন করা হয় ২২ এপ্রিল।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার