হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে পাত পেতে গ্রহণ করলেন সংকীর্ত্তনের ভুরিভোজ

Share:

নিজস্ব প্রতিনিধি,বাদুড়িয়া: হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে পাত পেতে গ্রহণ করলেন সংকীর্ত্তনের প্রসাদ। নিজের বাবার মৃত্যুবার্ষিকীতে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির গড়ল বাদুড়িয়ার(Baduria) সরকার পরিবার। সাম্প্রদায়িক হানাহানিতে যখন গোটা দেশ সহ পৃথিবী তোলপাড় হয়ে রয়েছে। ঠিক তখনই সাম্প্রদায়িক সম্প্রীতির এক টুকরো ছবি ফুটে উঠল উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের বাদুড়িয়া ব্লকের জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামের(Shreerampur Village) নবীন বাবুর মাঠে। যেখানে পিতার ৭ম প্রয়াণ দিবসে প্রয়াত নবীনচন্দ্র সরকারের স্মৃতিতে হরিনাম সংকীর্ত্তন ও শ্রীকৃষ্ণের লীলা কীর্ত্তনের মধ্য দিয়ে মিলল সেই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। যেখানে সরকার পরিবারের সদস্যরা প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষকে একসাথে বসিয়ে প্রসাদ বিতরণ করলেন।

দু’দিন ধরে চলে এই মহতী অনুষ্ঠান। যেখানে বাদ যায় না মুসলিম সম্প্রদায়ের মানুষরাও। কি থাকে না সেই মেনুতে! মুগমোহন, পটল ভাজা, আলু-পনির, ফ্রাইড রাইস, চাটনি, পাপড় ও দই এর মতো পদ তৃপ্তি সহযোগে পাত পেতে খেলেন। বাদুড়িয়া, বসিরহাট ২নং ব্লক, শহর বসিরহাট ও বাদুড়িয়ার বিস্তীর্ণ এলাকার হাজার হাজার মানুষ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একসাথে বসে প্রসাদ গ্রহণ করলেন। পরিবারের সদস্য বলরাম সরকার বলেন, “এই মহতি অনুষ্ঠানে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ শুধুমাত্র উপস্থিতই হন না, মুসলিম সম্প্রদায়ের মানুষরা এখানে রীতিমতো তদারকি করে অনুষ্ঠান পরিচালনা করেন। আগামী দিনে এখানে একটি শিব মন্দির গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।”

গ্রামবাসী নজরুল ইসলাম মন্ডল বলেন, “এখানে সকল ধর্মের মানুষ আসে। আমি নিজেও একজন মুসলিম। আমি প্রতিবছর এখানে আসি। সবার সমান সেবা হয় এখানে। আমরা মিলেমিশে এখানে থাকি। পাশাপাশি এই অনুষ্ঠান পরিচালনা করি।” গ্রামবাসী মনোরঞ্জন মন্ডল ও নির্মল রায়রা বলেন, “বিশ্বজুড়ে সাম্প্রদায়িক হানাহানির মধ্যে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করি।”

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!