চলছে প্রধানমন্ত্রীর সর্বদলীয় বৈঠক, উঠে আসতে পারে কী কী বিষয় জেনে নিন চটজলদি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: অপারেশন সিঁদুর-এ ধরাশায়ী হয়েছে পাকিস্তান। এর মধ্যে ভারতীয় সেনার জেনারেল দাবি করেছেন, ‘পিকচার আভি বাকি হ্যায়।’ ওদিকে এলওসি’তে দুই দেশের মধ্যে চলছে ক্রমাগত গোলাগুলি। নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি গ্রামগুলিতে মৃত্যু হয়েছে বেশ কিছু নিরপরাধ সাধারণ মানুষের। আজ বৃহস্পতিবার ১১টা থেকে শুরু হয়েছে সর্বদলীয় বৈঠক। বুধবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, অপারেশন সিঁদুরের পর সরকার আজ সকাল ১১টায় সর্বদলীয় বৈঠক করবে। তাঁর কথায়, সরকার ৮ মে সকাল ১১টায় সংসদ ভবন, সংসদ কমপ্লেক্স, সংসদ লাইব্রেরি ভবনের কমিটি রুম: জি-০৭৪-এ সর্বদলীয় নেতাদের একটি বৈঠক ডেকেছে।”

সমস্ত রাজনৈতিক দলকে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে সামরিক হামলা সম্পর্কে অবহিত করা হবে বলে আশা করা হচ্ছে। যার মধ্যে রয়েছে মুরিদকে’তে লস্কর-ই-তৈবার সদর দফতর এবং ভাওয়ালপুরে বেশ কিছু সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্র।

পাশাপাশি অপারেশন সিঁদুরের উদ্দেশ্য, লক্ষ্যবস্তুতে আঘাত এবং এর প্রভাব সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অবহিত করা হবে।

পাকিস্তানের পক্ষ থেকে প্রতিশোধমূলক কোনও পদক্ষেপের ক্ষেত্রে ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে ভারতীয় সশস্ত্র বাহিনীর মিলিত সামরিক অভিযান অপারেশন সিঁদুরের পরে সর্বদলীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

তিন বাহিনীর মিলিত সামরিক অভিযানের পর, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধি, শশী থারুর এবং মল্লিকার্জুন খাড়গে সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা সশস্ত্র বাহিনীকে তাঁদের সমর্থন জানিয়েছেন।

অপারেশন সিঁদুর সম্পর্কে এক সংবাদ সম্মেলনে ভারত জানিয়েছে, প্রায় ২৫ মিনিট ধরে সামরিক হামলা চলে। ৭ মে বুধবার রাত ১:০৫ মিনিটে হামলা শুরু হয় এবং ১:৩০ মিনিটে শেষ হয়। ব্রিফিংয়ে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি, উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ