দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আরসিবি থেকে OUT দেবদত্ত পাডিক্কাল, IN ময়ঙ্ক আগরওয়াল

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের মাঝপথে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বড় ধাক্কা। দলের ব্যাটার দেবদত্ত পাডিক্কাল ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এই মরশুমের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গিয়েছেন। তাঁর বিকল্প হিসাবে আরসিবি ম্যানেজমেন্ট তড়িঘড়ি দলে নিয়েছেন ময়ঙ্ক আগরওয়ালকে।
পাডিক্কালের দুর্দান্ত পারফরম্যান্স

দেবদত্ত পাডিক্কাল এই মরশুমে RCB-র ব্যাটিং লাইনআপের অন্যতম স্তম্ভ ছিলেন। তিন নম্বরে ব্যাট করে তিনি ১০টি ম্যাচে ২৪৭ রান সংগ্রহ করেছেন। যার মধ্যে রয়েছে দুটি অর্ধশতরান। তার স্ট্রাইক রেট ছিল ১৫০.৬০, যা তার আগের মরশুমগুলোর তুলনায় অনেক ভাল। বাঁহাতি এই ব্যাটসম্যানের উপস্থিতি দলে ভারসাম্য এনেছিল। তবে চোটের কারণে তিনি এখন আর খেলতে পারবেন না, যা RCB-র প্লে-অফের পথে একটি বড় চ্যালেঞ্জ। পাডিক্কাল নিজের হতাশা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আইপিএলের বাকি ম্যাচগুলো মিস করতে হবে জেনে খুবই মন খারাপ। আমি আমার দল RCB-কে বাকি ম্যাচগুলোর জন্য শুভকামনা জানাই। শিগগিরই ফিরব!”

ময়ঙ্ক আগরওয়ালের প্রত্যাবর্তন

দেবদত্তের শূন্যস্থান পূরণ করতে RCB তাদের পুরনো সৈনিক ময়ঙ্ক আগরওয়ালকে ফিরিয়ে এনেছে। বেঙ্গালুরুর স্থানীয় ক্রিকেটারের ২০১১ সালে RCB-র হয়েই আইপিএলে অভিষেক ঘটেছিল এবং ২০১৩ পর্যন্ত দলের সঙ্গে ছিলেন। ১২ বছর পর তিনি আবার নিজের ঘরের দলে ফিরলেন, যা তার জন্য এক আবেগঘন মুহূর্ত। ময়ঙ্ককে ১ কোটি টাকায় দলে নেওয়া হয়েছে।

৩৪ বছর বয়সী ময়ঙ্ক আইপিএলে একজন অভিজ্ঞ ক্রিকেটার। তিনি এখন পর্যন্ত ১২৭টি ম্যাচ খেলে ২,৬৬১ রান সংগ্রহ করেছেন, যার মধ্যে রয়েছে ১টি শতরান এবং ১৩টি অর্ধশতরান। তিনি পঞ্জাব কিংসের অধিনায়কও ছিলেন এবং একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। তবে, ২০২৫ মেগা নিলামে তিনি অবিক্রিত ছিলেন। এখন RCB-তে ফিরে তিনি নতুন করে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন।

RCB-র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “দেবদত্তকে এই সময়ে হারানো আমাদের জন্য বড় ক্ষতি। তিনি আমাদের টপ অর্ডারের বিশ্বস্ত ব্যাটার ছিলেন। আমরা দ্রুত তাঁর আরোগ্য কামনা করি। একই সঙ্গে ময়ঙ্ক আগরওয়ালকে দলে স্বাগত জানাতে তৈরি।”

আইপিএল ২০২৫-এ RCB দুর্দান্ত ফর্মে রয়েছে। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। শুধু গুজরাত টাইটান্সের থেকে নেট রান রেটের কারণে পিছিয়ে। তবে পাডিক্কালের অনুপস্থিতিতে দলের ব্যাটিং লাইনআপে পরিবর্তন আসতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, ময়ঙ্কের সাম্প্রতিক ফর্ম এবং মুভিং বলের বিরুদ্ধে দুর্বলতা দলের জন্য চিন্তার কারণ হতে পারে।

সমর্থকদের প্রতিক্রিয়া

এই খবর প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় RCB সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে পাডিক্কালের চোটে হতাশ হলেও ময়ঙ্কের প্রত্যাবর্তনে উৎসাহিত। একজন সমর্থক এক্স-এ লিখেছেন, “ময়ঙ্ক আগরওয়ালের ফিরে আসা RCB-র জন্য বড় ব্যাপার। তিনি ঘরের মাঠে ভাল খেলতে পারেন। প্লে-অফে আমরা শক্তিশালী হয়ে ফিরব!”

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ