‘অপারেশন সিঁদুর’-এর প্রভাব! ধর্মশালা থেকে সরল পঞ্জাব-মুম্বই ম্যাচ

আগামী ১১ মে হিমাচল প্রদেশের ধরমশালা স্টেডিয়াম অনুষ্ঠিত হওয়ার কথা পঞ্জাব কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের হাই ভোল্টেজ ম্যাচ। সম্ভবত আমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি স্থানান্তরিত হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘অপারেশন সিঁদুর’-এর প্রভাব IPL-এও। আগামী ১১ মে হিমাচল প্রদেশের ধর্মশালা স্টেডিয়াম অনুষ্ঠিত হওয়ার কথা পঞ্জাব কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের হাইভোল্টেজ ম্যাচ। সম্ভবত আমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি স্থানান্তরিত হতে পারে। কারণ ১০ মে সকাল সাড়ে ৭টা পর্যন্ত শ্রীনগর, জম্মু, অমৃতসর, চন্ডীগড়, ধর্মশালা, বিকানের, গোয়ালিয়র, যোধপুর, কিষানগড় ও রাজকোট-সহ একাধিক শহরের বিমানবন্দর বন্ধ করা হয়েছে।

সেই কারণে পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের জন্যে জম্মুর ধর্মশালায় পৌঁছতে সমস্যা হতে পারত মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারদের। বুধবারই বোর্ড সূত্রে জানা গিয়েছিল, ধর্মশালা থেকে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হবে ম্যাচ। অবশেষে বৃহস্পতিবার প্রকাশ্যে এল ম্যাচের নতুন সূচি। ধর্মশালার পরিবর্তে আমেদাবাদে খেলা হবে ম্যাচ। রবিবার ধর্মশালায় অনুষ্ঠিত ম্যাচ ঘিরে উদ্বেগের সৃষ্টি হয়েছিল দর্শকদের মধ্যে। পহেলগাঁও হামলার বদলা নিতে মঙ্গলবার ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’-অধীনে ব্যাপক অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের নয়টি সন্ত্রাসী স্থান গুঁড়িয়ে দিয়েছে। এরপরেই বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক শহরের বিমানবন্দর।

এরপরেই BCCI খেলাটি আয়োজনের জন্য গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করে। অবশেষে তাঁরা আমেদাবাদে ম্যাচটি স্থানান্তরিত করতে রাজি হয়। বৃহস্পতিবার জিসিএ-র সচিব অনিল প্যাটেল একটি বিবৃতি জারি করে বলেছেন, “আমরা গুজরাতের আহমেদাবাদে ম্যাচটি আয়োজনের জন্য বিসিসিআইয়ের অনুরোধ গ্রহণ করেছি। এখন এটি নিশ্চিত করার দায়িত্ব বিসিসিআইয়ের।” অন্যদিকে BCCI সূত্র জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী, ইতিমধ্যেই আমেদাবাদে ম্যাচটি আয়োজনের জন্য সরকারের কাছ থেকে ছাড়পত্র পেয়েছে BCCI। এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আজ ধর্মশালায় ম্যাচ আয়োজন নিয়ে আগে উদ্বেগ রয়েছে ভক্তদের মধ্যে, কারণ শহরটি সীমান্তের কাছাকাছি অবস্থিত। যে কোনও সময় হামলা হতে পারে। যদিও আজ ধর্মশালায় পঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে খেলা রয়েছে।

বিমানবন্দর বন্ধ হওয়ার আগেই দিল্লি ক্যাপিটালস ধর্মশালায় পৌঁছে হয়েছে। তবে, বিমান পরিষেবা স্থগিত থাকায় তাদের এখন সড়কপথে দিল্লিতে ফিরে আসতে হবে। ১১ মে পঞ্জাবের সঙ্গে মুম্বইয়ের ম্যাচ। অন্যদিকে ১১ মে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে গুজরাত টাইটান্স। এদিকে, বৃহস্পতিবার ধরমশালার এইচপিসিএ স্টেডিয়ামে গায়ক বি প্রাকের পরিবেশনার মাধ্যমে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি একটি সঙ্গীত শ্রদ্ধাঞ্জলি ঘোষণা করেছে বিসিসিআই।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার