ফের বড় অ্যাকশন? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেনাপ্রধানের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিদেশ সচিবের তরফে যখন পাকিস্তানের সঙ্গে গত কয়েকদিনের সঙ্ঘাত নিয়ে নানা ব্যাখ্যা দেওয়া হচ্ছে, ঠিক তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্তে বৈঠক করলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন সাত লোককল্যাণ মার্গের বাড়িতেই ওই বৈঠক হয়। যদিও ওই বৈঠক নিয়ে সেনা কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে কিছু জানানো হয়নি। ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে আরও কোনও বড় অপারেশনে যেতে পারে সেনাবাহিনী। আগেভাগেই সেই পরিকল্পনা সম্পর্কে অবহিত করতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান। পহেলগাঁওকাণ্ডের বদলা নিতে ভারতীয় সেনার প্রত্যাঘাতের পরে এই প্রথম মুখোমুখি হলেন মোদি ও সেনাপ্রধান। 

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারী পাকিস্তানি জঙ্গিদের হামলায় এক স্থানীয় বাসিন্দা সহ ২৬ জন প্রাণ হারান। ওই হামলা নিয়ে গত ১৫ দিন ধরেই ভারত-পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চলছিল। সেই টানাপোড়েনের মধ্যে গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ভূখণ্ডে ঢুকে হামলা চালায় ভারতীয় সেনা। ২৫ মিনিটের ঝটিকা হামলায় ২৪টি ক্ষেপণাস্ত্র ছুড়ে মাটিতে মিশিয়ে দেয় লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-মহম্মদ ও হিজবুল মুজাহিদিনের মতো কুখ্যাত সন্ত্রাসী সংগঠনের নয়টি ঘাঁটি। ১৯৭১ সালের পর এই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে এমন ভয়াবহ হামলা চালাল ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’ নামে ওই অভিযানে এখনও পর্যন্ত ৩১ পাকিস্তানি মারা গিয়েছেন। গুরুতর জখম হয়েছেন ৫৭ জন।

ওই মারের বদলা নিতে গতকাল বুধবার রাতে অমৃতসর-সহ ভারতের ১৫ জায়গায় বিমান হামলা চালানোর চেষ্টা চালিয়েছিল পাক সেনা। কিন্তু ভারতীয় সেনার হাতে থাকা ‘এস-৪০০’ সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। পাকিস্তানি ক্ষেপণাস্ত্রকে ভোঁতা করে দিয়েছে। উল্টে ভারতীয় সেনা লাহোর-সহ পাকিস্তানের একাধিক শহরে সকালে ড্রোন হামলা চালিয়ে পাক সেনার রাডার সিস্টেমকেই ধসিয়ে দিয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। কেন্দ্রীয় সরকারের তরফে একাধিক মন্ত্রী ইতিমধ্যেই বার্তা দিয়েছেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন এখনও শেষ হয়নি। বরং তা চলবে।’ সেই বার্তার মাঝেই প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের বৈঠক যথেষ্ট অর্থবহ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার