‘জরুরি অবস্থার ক্ষমতা চালু করুন,’ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ শাহের মন্ত্রকের

জরুরি অবস্থা বলবৎ রাখুন', ভারত-পাকিস্তানের যুদ্ধের আবহে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে জরুরী অবস্থা বহাল রাখার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘জরুরি অবস্থা বলবৎ রাখুন’, ভারত-পাকিস্তানের যুদ্ধের আবহে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে জরুরী অবস্থা বহাল রাখার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার (৯ মে) দেশের সব রাজ্যের মুখ্যসচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসক দের চিঠি পাঠিয়ে এমনটাই জানিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ১৯৬৮ সালের অসামরিক প্রতিরক্ষা বিধির ১১ নম্বর ধারা অনুযায়ী ‘জরুরী অবস্থা’ বলবৎ করুন। যুদ্ধ বাধলে বিধি অনুযায়ী জরুরী পদক্ষেপ নিতে হবে। এই বিধি অনুসারে, যুদ্ধ পরিস্থিতিতে সাধারণ জনগণকে রক্ষা করা, রাজ্যের সম্পত্তির সুরক্ষা এবং বিদ্যুৎ, জল ও পরিবহণের মতো অত্যাবশ্যক পরিষেবা চালু রাখার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ার ক্ষমতা থাকে রাজ্য়ের।

১১ নম্বর ধারা অনুযায়ী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জরুরি অবস্থায় কী কী করতে হবে?

রাজ্যের সাধারণ মানুষ এবং সম্পত্তি রক্ষা করতে প্রয়োজনমতো জরুরি পদক্ষেপ নিতে পারবে রাজ্য সরকার। জরুরি পরিস্থিতিতে জল, বিদ্যুৎ, হাসপাতাল পরিষেবা এবং যোগাযোগ ব্যবস্থা যাতে সচল থাকে, তার জন্য যেকোনও পদক্ষেপ নিতে পারবে রাজ্য। এছাড়া অসামরিক প্রতিরক্ষার জন্য যদি কোনও সরঞ্জাম কেনার প্রয়োজন হয়, তাহলে কথিত নিয়ম মানার কোনও প্রয়োজন নেই রাজ্যের। সহজ কথায়, যুদ্ধের মতো কোনও পরিস্থিতি তৈরি হলেই রাজ্যগুলি যাতে দ্রুত এবং সুষ্ঠুভাবে যে কোনও সিদ্ধান্ত নিতে পারে, এবার যুদ্ধের আবহে সবটাই ক্ষমতা দেশের রাজ্যগুলিকে দিল কেন্দ্র।

বর্তমানে, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের প্রস্তুতি তুঙ্গে। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-তে অতর্কিত সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। বিগত ২ দশকে ভারতের উপর এটাই সবচেয়ে বড় হামলা পাকিস্তানের। এরপরেই প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া শুরু করেছে ভারত। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে, পাকিস্তানের সঙ্গে আমদানি-রফতানি লেনদেন বন্ধ করেছে ভারত। পাক প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে, পাক তারকাদের নিষিদ্ধ করেছে, তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলও নিষিদ্ধ করেছে ভারত। তবে সকলের অজান্তে মঙ্গলবার (৭ মে) ভারতের আত্মঘাতী বিমান হামলা একেবারে ঠ্যাং খোড়া করে দিয়েছে পাকিস্তানের। যোগ্য জবাব পেয়েছে পাকিস্তান। ভারতীয় সেনার এই সাফল্যে খুশি হয়েছেন পহেলগাঁও-তে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবার থেকে আপামর দেশবাসী সকলেই।এদিকে ‘অপারেশন সিঁদুর’-এর প্রতিশোধ নিতে পাকিস্তান ৮-৯ মে রাতে ভারতের পশ্চিম সীমান্তে একাধিক আক্রমণের চেষ্টা করেছে। জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় (Loc) বেশ কয়েকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। কিন্তু ভারতীয় সেনা সমস্ত ড্রোণ আক্রমণ সফলভাবে ধ্বংস করেছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ‘অপারেশন সিঁদুর’ হতাশ পাকিস্তান বৃহস্পতিবার জম্মু কাশ্মীর থেকে জয়সলমীর পর্যন্ত ভারতের প্রায় ১৫টি শহরকে লক্ষ্যবস্তু করেছিল। কিন্তু ভারতীয় সেনার আক্রমণে থিতু হতে বাধ্য পাক-সেনা। এই অবস্থায় রাজ্যগুলিকে যেকোনো পরিস্থিতিতে শত্রু নিধনে একেবারে ব্রহ্মাস্ত্র দিয়ে দিল কেন্দ্র।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার