পাক-ড্রোন হামলায় প্রাণ হারালেন ২৩ বছরের সেনা জওয়ান মুরলি নায়েক

জানা গিয়েছে, শুক্রবার রাত তিনটে নাগাদ জম্মুর উরির কাছে হামলা চালায় পাকিস্তান। সেই সময় এলাকায় কর্মরত ছিলেন সেনা জওয়ান মুরলি নায়েক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-পাকিস্তানের যুদ্ধের প্রস্তুতি তুঙ্গে। শুক্রবার (৯ মে) ‘অপারেশন সিঁদুর’ প্রতিক্রিয়ায় ভারতের পশ্চিমী রাজ্যে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। যা কিনা শুক্রবার ভোর পর্যন্ত অব্যাহত ছিল। পাকিস্তানের এই ড্রোন হামলায় শহিদ হয়েছেন জওয়ান মুরলি নায়েক। মাত্র ২৩ বছর বয়সেই দেশের জন্যে প্রাণ দিলেন এই জওয়ান। যিনি ঘাটকোপার কামরাজ নগরের বাসিন্দা। জানা গিয়েছে, শুক্রবার রাত তিনটে নাগাদ জম্মুর উরির কাছে হামলা চালায় পাকিস্তান। সেই সময় এলাকায় কর্মরত ছিলেন সেনা জওয়ান মুরলি নায়েক।

২০২২ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের কাফিদান্ডা গ্রামের বাসিন্দা মুরলি নায়েক। তাঁর মৃত্যুতে ঘাটকোপার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই ড্রোন হামলা চালানো হল। মঙ্গলবার (৭ মে) কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ভারত পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করে দিয়েছে। এর জবাবে, বৃহস্পতিবার রাত থেকে পাকিস্তান বিভিন্ন ভারতীয় সীমান্ত এলাকায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। যার ফলে বেসামরিক এবং সামরিক উভয় পক্ষেরই হতাহতের ঘটনা ঘটেছে।

 

এই হামলারই শিকার হলেন মুরলি নায়েক। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এক্স হ্যান্ডেলে লিখেছেন, “দেশের প্রতিরক্ষায় শ্রী সত্য সাই জেলার পেনুকোন্ডা বিধানসভা কেন্দ্রের গোরান্টলা মণ্ডলের মুরালি নায়ক নামে একজন সৈনিকের প্রাণহানির খবর শুনে দুঃখিত। দেশের জন্য জীবন উৎসর্গকারী শহিদ মুরালি নায়েকের প্রতি শ্রদ্ধাঞ্জলি। আমি তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।” স্থানীয় সংগঠন এবং রাজনৈতিক নেতারাও শহিদ জওয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। নায়েকের পরিবারের সদস্যরা বর্তমানে অন্ধ্র প্রদেশের তার নিজ গ্রামে বসবাস করছেন। সীমান্তে আরেক সাহসী সৈনিকের মৃত্যুতে জাতি শোকপ্রকাশ করেছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার