সাঁকরাইলে মাটি খুঁড়ে শ্রমিকের কঙ্কাল উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সাঁকরাইল থানা এলাকা থেকে উদ্ধার নিখোঁজ শ্রমিকের কঙ্কাল। বৃহস্পতিবার রাতে সাঁকরাইল থানার পুলিশ মাটি খুঁড়ে উদ্ধার করে ওই কঙ্কাল। পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। ধৃতকে আজ হাওড়া আদালতে(Howrah Court) তোলা হলে বিচারক ১৪ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন।পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত ফেব্রুয়ারি মাসের ১৭-১৮ তারিখ। জানা গেছে সাঁকরাইল স্টেশনের(Sakrail Station) কাছে একটি রেলওয়ে ওভারব্রিজের কাজ হচ্ছে। ওই ওভারব্রিজের পিলারের পাইলিং এর কাজের জন্য এক ঠিকাদারের অধীনে কাজ করত ৬-৭ জন শ্রমিক। ঘটনার দিন রাতে ওই শ্রমিকরা কাজের শেষে একসঙ্গে মদ্যপান করছিল। তারপর নিজেদের মধ্যে পুরানো কোন ঘটনা নিয়ে বচসা শুরু হয়ে যায়। বচসা থেকে হাতাহাতির জেরে লক্ষণ দাস নামে বছর ৩৭ – এর এক শ্রমিকের ঘটনাস্থলে মৃত্যু হয় বলে পুলিশের সন্দেহ। এই ঘটনার পর ওই শ্রমিকরা পুলিশকে কোন কিছু না জানিয়ে মাটি খুঁড়ে দেহটিকে পুঁতে ফেলে।

এরপর দিন কয়েক বাদে প্রজেক্ট এর কাজ শেষ হলে ওই শ্রমিকরা উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়াতে নিজেদের বাড়িতে ফিরে যায়। এদিকে লক্ষণ দাসের কোন খোঁজ না পেয়ে তার মা মেটিয়া পুলিশ ফাঁড়িতে ছেলের নিখোঁজ ডাইরি করেন। পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় খোঁজখবর শুরু হয়। পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগে সূত্র মারফত তাদের কাছে খবর আসে নিখোঁজ লক্ষণ দাসকে সাঁকরাইলে প্রজেক্ট এরিয়াতে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। এরপরই ঘটনার তদন্তে তাপস সরকার(২৯) নামে এক শ্রমিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে মেটিয়া ফাঁড়ির পুলিশ(Metia Police Fari)।

জেরায় তাপস ঘটনার কথা স্বীকার করে নেয়। বৃহস্পতিবার গভীর রাতে মেটিয়া ফাঁড়ির পুলিশ সাঁকরাইল থানার পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়। তাপস পুলিশকে ঝোপঝাড়ের মধ্যে জায়গা দেখিয়ে দিলে মাটি খুঁড়ে পুলিশ লক্ষণ দাসের(Lakhan Das) কঙ্কাল(Skeleton) উদ্ধার করে। পরে পুলিশ সেই কঙ্কালকে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠায়।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মদ্যপানের পর হঠাৎ অসুস্থতা অথবা নিজেদের মধ্যে ঝামেলার জেরে এই মৃত্যু হয়ে থাকতে পারে। তবে সূত্রের খবর, ঠিকাদারের প্রায় তিন মাস পেমেন্ট বাকি থাকায় তার নির্দেশেই দেহ মাটিতে পুঁতে দেওয়া হয়। এ ব্যাপারে ঠিকাদার এবং অন্যান্য শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা