‘সন্ত্রাসী হামলা যুদ্ধ হিসাবে গণ্য হবে’, পাকিস্তানকে কড়া বার্তা মোদি সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারত-পাকিস্তান উত্তেজনা ক্রমবর্ধমান। তাঁর মধ্যেই ভারত ঘোষণা করল ভবিষ্যতে যে কোনও সন্ত্রাসী হামলা যুদ্ধের পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। সেই অনুযায়ী জবাবও দেওয়া হবে। শনিবার শীর্ষ সরকারি সূত্র এই তথ্য দিয়েছে।

২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরপরাধ মানুষ ৭ মে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের (পিওকে) সন্ত্রাসী লঞ্চপ্যাডে মিসাইল হামলা চালায়। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। তারপর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে।

সরকার শনিবার নিশ্চিত করেছে যে চারটি গুরুত্বপূর্ণ ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) স্টেশনের (উধমপুর, পাঠানকোট, আদমপুর এবং ভূজ) পাকিস্তানি হামলায় অল্প বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিশোধস্বরূপ ভারতীয় সশস্ত্র বাহিনী ছয়টি পাকিস্তানি বিমান ঘাঁটিতে নির্ভুল হামলা চালায়। সেগুলি হল রফিকি, মুরিদ, চাকলালা, রহিম ইয়ার খান, সুক্কুর এবং চুনিয়া। সরকারের মতে, এই দ্রুত এবং পরিকল্পিত হামলাগুলি কেবল সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে করা হয়েছিল।

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং সামরিক প্রধানদের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন। এই বৈঠকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাররাল হয়েছে।

আন্তর্জাতিক আইনে ‘যুদ্ধের পদক্ষেপ’ বলতে এক রাষ্ট্রের বিরুদ্ধে অন্য রাষ্ট্রের গৃহীত পদক্ষেপ করাকে বোঝায়। এই পদক্ষেপ হয় সশস্ত্র শক্তি প্রয়োগ বা আগ্রাসনের সমান। তাঁর ফলেই সাধারণত সশস্ত্র সংঘাত বা যুদ্ধের সূচনা হয়।

যখন কোনও দেশ অন্য দেশের পদক্ষেপকে ‘যুদ্ধের পদক্ষেপ’ বলে অভিহিত করে, তখন এটি সাধারণত ইঙ্গিত দেয় যে তারা আন্তর্জাতিক আইনের অধীনে সশস্ত্র সংঘাত বা আত্মরক্ষার ন্যায্যতা প্রমাণ করার জন্য এই পদক্ষেপগুলিকে যথেষ্ট প্রতিকূল বলে মনে করে।

জাতিসংঘের সনদ (অনুচ্ছেদ 2(4)) সদস্য রাষ্ট্রগুলিকে আত্মরক্ষার ক্ষেত্র(অনুচ্ছেদ 51) ব্যতীত কোনও রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার নির্দেশ দেয়। জাতিসংঘের সনদে ‘যুদ্ধের পদক্ষেপ’ শব্দটি এখনও কঠোরভাবে সংজ্ঞায়িত করা হয়নি। তবে ঐতিহাসিকভাবে, এটি এমন পদক্ষেপকে বোঝায় যা সামরিক শক্তি প্রয়োগের ক্ষেত্রে একটি রাষ্ট্রকে ন্যায্য প্রমাণ করতে পারে।

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের