হাওড়ায় বেআইনি হোটেল ও লজের বিরুদ্ধে অভিযান কর্পোরেশনের, অধিকাংশ জায়গায় নেই বৈধ কাগজপত্র

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া:বাংলাদেশি বা জঙ্গি বা অন্য কোন দুষ্কৃতী যদি মনে করে হাওড়া স্টেশন চত্বরে এসে লুকিয়ে থাকবেন তাহলে হাওড়া স্টেশন চত্বরে রয়েছে বহু বেআইনি হোটেল ও লজ। এমনটাই অভিযোগ করছেন বিজেপির রাজ্য সভাপতি উমেশ রায় সহ ওই এলাকার মানুষজন।হাওড়া স্টেশন(Howrah Station) ভারতবর্ষের এমন একটি স্টেশন যেখানে লক্ষ লক্ষ লোক সারাদিন যাওয়া আসা করে। তার মধ্যে জঙ্গি বা কোন দুষ্কৃতী বা বাংলাদেশি যদি মনে করেন এখানে এসে থাকবেন,পকেটে পয়সা থাকলেই থাকার সুব্যবস্থা রয়েছে। কারণ সরকারের নজরদারি নামমাত্র থাকে। সেই ভাবে সরকার এই হোটেল বা লজ গুলোর দিকে তাকাবার সময় পান না। কারণ বেশিরভাগ বেআইনি লজ ও হোটেল এর বৈধ সব রকম কাগজপত্র নেই। দুই বাংলাদেশিকেও গোলাবাড়ি থানার(Golabari P.S.) পুলিশ আটক করে এই চত্বর থেকে। কিছুদিন আগেই বড়বাজারে এই ধরনের একটি লজে অগ্নিকাণ্ড হয় এবং তার জন্য প্রায় বহু মানুষকে মরতে হয়।

সেই জন্যই মুখ্যমন্ত্রীর(CM) কড়া নির্দেশ পাওয়ার পর হাওড়া কর্পোরেশন এইসব বেআইনি হোটেল ও লজ গুলিতে বৈধ কাগজপত্র এবং নিয়ম মেনে তারা করছে কিনা তার জন্য পরিদর্শনে যান ।কিন্তু দেখতে পান বেশিরভাগই ছোট ছোট হোটেল(Hotel) ও লজ(Lodge) গুলি কোনরকম কাগজপত্র নেই এবং হোটেল চালাবার জন্য ন্যূনতম যে নিয়ম মানার কথা সেটা তারা মানছেন না। আশ্চর্য জিনিস দেখা গেল যে এই সকল বেআইনি হোটেল ও লজগুলি আবাসনের মধ্যেই তৈরি হয়েছে। যেটা একবারই উচিত নয়। যদি কোন দুর্ঘটনা ঘটে তাহলে শুধু যে হোটেলের থাকা অবস্থায় লোকেদের দুর্ঘটনার কবলে পড়তে হবে তা নয় সঙ্গে পড়তে হবে ওই আবাসনের বাকি বাসিন্দাদেরও। হাওড়া কর্পোরেশনের(Howrah Corporation) প্রশাসক মন্ডলী সদস্য রিয়াজ আহমেদ এই পরিদর্শনে গিয়েছিলেন ।

তিনি সরকারি আধিকারিকদের নিয়ে সেই সকল বেআইনি হোটেল ও লজ গুলিতে বলে এসেছেন যে যত শীঘ্র সম্ভব বৈধ কাগজপত্র করতে হবে এবং অগ্নি নির্বাহ ব্যবস্থা ঠিক করে রাখতে হবে ।হোটেলে যদি কোন দুর্ঘটনা ঘটে তাহলে তার জন্য যা যা নিয়ম মানা উচিত সেগুলো মেনে চলতে হবে। হোটেল কর্তৃপক্ষ কেউ এই নিয়ম এবং বৈধ কাগজপত্র না মেনে দীর্ঘদিন ধরে এই সকল বেআইনি হোটেলগুলো চালাচ্ছেন। শুধু তাই নয় ,সাধারণ মানুষের কাছে মনের ইচ্ছার মত ভাড়া নিচ্ছেন এবং তাতে করে সাধারণ মানুষকে ভোগান্তি ভোগ করতে হচ্ছে। বিদেশি বা সন্দেহজনক কোন ব্যক্তি যদি হোটেলে ভাড়া আসে তার জন্য যে যে নিয়ম পালন করার পুলিশ প্রশাসনকে কিভাবে জানাবে কিভাবে কি করতে হবে সেইগুলো যেন ঠিকঠাক করা হয়। যাতে করে জঙ্গি, বাংলাদেশি বা দুষ্কৃতীরা এই সকল হোটেলে এসে আশ্রয় নিতে না পারে ।

 

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং