সংসদের বিশেষ অধিবেশনের দাবিতে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লিখলেন রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার অবসান ঘটাতে ১০ মে সন্ধ্যায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এর পরেও সীমান্ত সংলগ্ন অনেক এলাকায় পাকিস্তানের পক্ষ থেকে ড্রোন হামলা চালানো হচ্ছে। এদিকে, বিরোধী দলনেতা রাহুল গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়েছেন।

সংসদের বিশেষ অধিবেশন ডাকার বিষয়ে বিরোধী দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লিখেছেন রাহুল। তিনি লিখেছেন, “ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, আমি বিরোধীদের সর্বসম্মত অনুরোধ পুনর্ব্যক্ত করছি যে অবিলম্বে সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকা হোক।”

চিঠিতে রাহুল আরও লিখেছেন যে, “জনগণ এবং তাদের প্রতিনিধিদের জন্য পহেলগাঁও সন্ত্রাসী হামলা, অপারেশন সিঁদুর এবং আজকের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ, যা প্রথম মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প ঘোষণা করেছিলেন। এটি ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সম্মিলিত সংকল্প প্রদর্শনের একটি সুযোগও হবে। আমি নিশ্চিত যে আপনি এই দাবিটি গুরুত্ব সহকারে এবং দ্রুত বিবেচনা করবেন।”

প্রসঙ্গত, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পর থেকে বিরোধী নেতারা সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়ে আসছেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশও এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদিকে এই নিয়ে একটি চিঠিও লিখেছিলেন।

৯ ও ১০ মে রাতে পাকিস্তান ভারতের ২৬টি স্থানে হামলা চালানোর পরপরই ভারতও পাকিস্তানে পুনর্বার অভিযান শুরু করে। এর আগে ২২ এপ্রিলের পহেলগাঁও হামলার প্রতিশোধ হিসেবে সেনা, নৌ ও বিমান- ভারতের তিন বাহিনী মিলিতভাবে ৭ মে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের (PoK) জঙ্গিঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালায়।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার