‘অগ্নিবীর’ মুরলী নায়েককে শেষ শ্রদ্ধা জানাল দেশ, পরিবার পেল ১.৬৫ কোটি ক্ষতিপূরণ

রবিবার (১১ মে), তাঁর মরদেহ অন্ধ্রপ্রদেশের গোরান্টলা মণ্ডলের তাঁর গ্রাম কালিথান্ডায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁর মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-পাকিস্তান সীমান্তরেখায় সন্ত্রাসীদের ড্রোণ হামলায় মারা গিয়েছেন অন্ধ্রপ্রদেশের ২৩ বছর বয়সী সেনা জওয়ান। ৮-৯ মে রাতে ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পাল্টা আক্রমণ চালিয়েছে পাক সেনা। সীমান্তবর্তী এলাকায় ক্রমাগত গোলাগুলি চালিয়েছে তাঁরা। কিন্তু ভারতীয় রণবাহিনীর কাছে পরাস্ত হয়েছে পাক সেনা। তবে যাই হোক না কেন, পাকিস্তানের একাধিক ড্রোণ হামলায় সাধারণ মানুষের উপরেও আঘাত এসেছে। শহিদ হয়েছেন একাধিক সেনা জওয়ান, সেনা অফিসার। শুক্রবার (৯ মে) ভোরে সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি হামলায় কর্তব্যরত অবস্থায় নিজের জীবন উৎসর্গ করেছেন অগ্নিবীর মুরলী নায়েক।

রবিবার (১১ মে), তাঁর মরদেহ অন্ধ্রপ্রদেশের গোরান্টলা মণ্ডলের তাঁর গ্রাম কালিথান্ডায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁর মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। সেখানে নেতা, কর্মকর্তা এবং নাগরিকরা সকলেই জাতির জন্য মুরলী নায়েকের সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন। অগ্নিবীর মুরলী নায়েক, জন্মগ্রহণ করেছেন ২০০২ সালের ৮ এপ্রিল। ছোটবেলা থেকেই দেশ সেবা করার স্বপ্ন দেখতেন তিনি। ২০২২ সালের ডিসেম্বরে, মাত্র ২০ বছর বয়সে, তিনি অগ্নিপথ প্রকল্পের অধীনে ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের মাধ্যমে নিজের স্বপ্নপূরণ করেন। নাসিকে ৬ মাসের কঠোর প্রশিক্ষণের পর, তিনি অসমে ১ বছর দায়িত্ব পালন করেন এবং বর্তমানে পঞ্জাবে কর্মরত ছিলেন। এদিন অন্ধ্রপ্রদেশের শিক্ষা ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ, অগ্নিবীর মুরলী নায়েকের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।

পাশাপাশি উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ, মন্ত্রী অঙ্গনী সত্য প্রসাদ, বঙ্গালপুদি অনিতা এবং সবিতা, সাংসদ বি.কে. পার্থসারথি, প্রাক্তন মন্ত্রী পাল্লে রঘুনাথ রেড্ডি এবং কালাভা শ্রীনিবাসুলু, বিধায়ক পাল্লে সিন্ধুরা রেড্ডি, এম.এস. রাজু এবং জে.সি. প্রভাকর রেড্ডি-সহ অনেক জনপ্রতিনিধি মুরলী নায়েককে শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে উপস্থিত হয়েছিলেন। তবে এখন সাধারণ মানুষের একটাই প্রশ্ন, অগ্নিবীর মুরলী নায়েকের আত্মত্যাগের জন্যে তাঁর পরিবার কী কী সুবিধা পাবেন? বিশেষ করে, তিনি কি শহীদের মর্যাদা পাবেন? কারণ যুদ্ধের সময় কর্তব্যরত অবস্থায় তিনি মারা যান। ভারত সরকারের নীতি অনুসারে, অগ্নিপথ প্রকল্পের আওতাধীন অগ্নিবীরদের আনুষ্ঠানিকভাবে ‘শহীদ’ মর্যাদা দেওয়া হয় না। তবে, কর্তব্যরত অবস্থায় মৃত্যুর ক্ষেত্রে, অগ্নিবীররা নিয়মিত সৈনিকদের মতোই সম্মান এবং ক্ষতিপূরণ পাবেন। এবং ক্ষতিপূরণ হিসেবে তাঁর পরিবার ১ কোটি ৬৫ লক্ষ টাকা পাবেন।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার