চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেড় ঘণ্টায় খেল খতম, পাকিস্তানের ১১টি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছিল ব্রহ্মস

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: বিগত কয়েকদিন ধরে চলা ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনীর মিলিত অভিযান ‘অপারেশন সিন্দুর’-এ পাকিস্তানের অন্তত ১১টি বিমান ঘাঁটিতে নির্ভুল হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে। মাত্র দেড় ঘণ্টায় কার্যত ছত্রভঙ্গ হয়ে গিয়েছে পাকিস্তান। ভারতীয় বাহিনী পাকিস্তানের কমপক্ষে ১১টি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু করা বিমান ঘাঁটিগুলির মধ্যে রয়েছে- মুরিদ বিমান ঘাঁটি, রফিকি বিমান ঘাঁটি, নূর খান (চাকলালা) বিমান ঘাঁটি, রহিমিয়ার, সুক্কুর (ভোলারি) এবং চুনিয়ান বিমান ঘাঁটি সহ আরও অনেক কিছু।

৯ ও ১০ মে রাতে পাকিস্তান ভারতের ২৬টি স্থানে হামলা চালানোর পরপরই ভারতও পাকিস্তানে পুনর্বার অভিযান শুরু করে। প্রসঙ্গত, ২২ এপ্রিলের পহেলগাঁও হামলার প্রতিশোধ হিসেবে ৭ মে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের (PoK) জঙ্গিঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালায়।

রবিবার উত্তরপ্রদেশের লখনউতে প্রতিরক্ষা শিল্প করিডোরে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল উৎপাদন ইউনিটের উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিশ্চিত করেছেন অপারেশন সিঁদুরে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। তিনি আরও বলেছেন যে যদি কেউ এই ক্ষেপণাস্ত্রটি সম্পর্কে না জেনে থাকেন তাহলে তারা পাকিস্তানকে এর প্রভাব সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন। প্রসঙ্গত, প্রসঙ্গত, ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল। শব্দের থেকে তিন গুন বেশি গতিতে ছোটে। ২৯০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ভারত যে ১১টি পাকিস্তানি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছেন তার তালিকা রইল এখানে

মুরিদ বিমান ঘাঁটি: পঞ্জাবের চাকওয়াল জেলার মুরিদে অবস্থিত।

রফিকি বিমান ঘাঁটি: পঞ্জাবের ঝাং জেলার শোরকোটের কাছে অবস্থিত, ইসলামাবাদ থেকে প্রায় ৩৩৭ কিলোমিটার দক্ষিণে।

নুর খান বিমান ঘাঁটি: পঞ্জাবের রাওয়ালপিন্ডির চাকলালায় অবস্থিত।

সুক্কুর বিমান ঘাঁটি: করাচির উত্তর-পূর্বে সিন্ধু প্রদেশের জামশোরো জেলার ভোলারি শহরের কাছে অবস্থিত।

রহিমইয়ার খান বিমান ঘাঁটি: পাকিস্তানের দক্ষিণ পঞ্জাবের রহিমইয়ার খানের কাছে অবস্থিত।

চুনিয়ান বিমান ঘাঁটি: লাহোর থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে পঞ্জাবের চুনিয়ান শহরের কাছে অবস্থিত।

শিয়ালকোট বিমান ঘাঁটি: পাকিস্তানের পঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরের কাছে অবস্থিত।

সারগোধা বিমানঘাঁটি: পঞ্জাব প্রদেশের সারগোধায় অবস্থিত।

জাকোকাবাদ বিমানঘাঁটি: সিন্ধু প্রদেশের উত্তর অংশে জাকোকাবাদ শহরে অবস্থিত।

পসরুর বিমানঘাঁটি: পঞ্জাবের শিয়ালকোট জেলার কাছে অবস্থিত।

স্কার্দু বিমানঘাঁটি: পাকিস্তানের বাল্টিস্তান অঞ্চলের স্কার্দু শহরের কাছে অবস্থিত।

Published by:

Share Link:

More Releted News:

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ