‘সেনাবাহিনীতে যোগ দিয়ে বাবার মৃত্যুর প্রতিশোধ নেব’- প্রতিজ্ঞা শহিদ জওয়ানের মেয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, উধমপুর: পাকিস্তানি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ হারিয়েছেন উধমপুরের বায়ুসেনা ঘাঁটিতে কর্মরত জওয়ান সুরেন্দ্র সিংহ মোগা। তিনি রাজস্থানের ঝুনঝুনু জেলার মান্ডওয়ার বাসিন্দা। শনিবার উধমপুরের বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর ব্যর্থ প্রয়াস করে পাকিস্তান। মাঝ আকাশেই সেটিকে প্রতিহত করে বায়ুসেনা। কিন্তু চূর্ণ বিচূর্ণ ড্রোনের ধ্বংসাবশেষের একাংশ এসে পড়ে জওয়ানের উপর। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শহিদ হন।

বাবা নেই একথা যেন বিশ্বাসই হচ্ছে না সুরেন্দ্র সিংহ মোগার মেয়ের। ১১ বছর বয়স হলে কী হবে, বাবা যে দেশের জন্য প্রাণ দিয়েছেন এই ভেবে গর্বিত সে। বর্তিকা সংবাদমাধ্যমের সামনে বলেছে, “আমি আমার বাবার জন্য গর্বিত। আমার বাবা খুব ভাল মানুষ ছিলেন। শত্রুদের ধ্বংস করার পর, তিনি নিজেই শহিদ হন। আমার বাবা দেশকে রক্ষা করেছেন। বাবার সঙ্গে আমার শেষ কথা হয়েছিল রাত ৯ টায়। আমি বাবাকে বলেছিলাম যে এখানে ড্রোন উড়ছে, কিন্তু কোনও আক্রমণ হচ্ছে না। আমরা সবাই ঠিক আছি।”

শহিদ সুরেন্দ্র মোগার কন্যার আরও সংযোজন, “পাকিস্তানের নামও মুখে আনা উচিত নয়। পাকিস্তানকে ধ্বংস করতেই হবে। আমিও বড় হযয়ে সেনাবাহিনীতে যোগ দেবো, আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেব। আমি সন্ত্রাসীদের বেছে বেছে হত্যা করব।” রবিবার শহিদ জওয়ানের নিথর দেহ ঝুনঝুনুর মান্ডোয়ায় পৌঁছায়।

৯ ও ১০ মে রাতে পাকিস্তান ভারতের ২৬টি স্থানে হামলা চালানোর পরপরই ভারতও পাকিস্তানে পুনর্বার অভিযান শুরু করে। এর আগে ২২ এপ্রিলের পহেলগাঁও হামলার প্রতিশোধ হিসেবে সেনা, নৌ ও বিমান- ভারতের তিন বাহিনী মিলিতভাবে ৭ মে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের (PoK) জঙ্গিঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালায়।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার