হামলার ছক? ভারত সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন ইউনূস সরকারের

ভারতীয় হুঙ্কারে ভয় পেয়ে বিজেবি জানিয়েছে, সুনামগঞ্জের ১২ টি উপজেলার মধ্যে ছয়টি উপজেলার সঙ্গে ভারতের ১২০ কিলোমিটার সীমান্ত রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাকিস্তানের পর এবার ভারতের উপর হামলার ছক বাংলাদেশের? ভারত-পাকিস্তানের উত্তেজনার মধ্যেই বাংলাদেশের সিলেট সীমান্তে কারফিউ জারি করল ভারত। এমন পরিস্থিতিতে অশান্তি ঠেকাতে দেশের নাগরিকদের নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (BJB)। পাশাপাশি সীমান্তে বাড়তি সতর্কতা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সীমান্ত এলাকায় টহল দিচ্ছে সুনামগঞ্জে বিজেবির ২৮ ব্যাটালিয়ন। এবং কিছু কিছু BOP-তে বিজিবি সদস্যদের সংখ্যাও বাড়ানো হয়েছেন। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ‘অপারেশন সিঁদুর’ অভিযান যে পুরো কোমর ভেঙে দিয়েছে পাকিস্তানের, তা বলাই বাহুল্য। এমন উত্তাল পরিস্থিতিতে, ভয় পেয়েছে বাংলাদেশও।

তাই আগেভাগেই সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ। আজ রবিবার (১০ মে) সকালেও সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির টহল বাড়ানো হয়েছে। ভারতীয় হুঙ্কারে ভয় পেয়ে বিজেবি জানিয়েছে, সুনামগঞ্জের ১২ টি উপজেলার মধ্যে ছয়টি উপজেলার সঙ্গে ভারতের ১২০ কিলোমিটার সীমান্ত রয়েছে। যেগুলি নেত্রকোণা ব্যাটালিয়ন এবং সিলেট ব্যাটালিয়নের সঙ্গে অন্তর্ভুক্ত। এর বাইরে ৯০ কিলোমিটার সীমান্ত সুনামগঞ্জ বিজিবি র ২৮ ব্যাটালিয়নের অধীন। বাংলাদেশের ভয় যে, সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকাগুলি অত্যন্ত দুর্গম ও পাহাড়ি এলাকা। কিছু এলাকায় কাঁটাতারের বেড়াও নেই। তাই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সহজেই এখানে ঢুকে পড়তে পারে। তাই আগেভাগেই ভারত সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করেছে মোল্লা ইউনূস সরকার। তবে এখনও পর্যন্ত সুনামগঞ্জ সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও সুরক্ষিত আছে।

এদিকে ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যে পাকিস্তানকে সম্পূর্ণ রূপে মদত দিচ্ছে বাংলাদেশ। পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গে দেখা করতেও দেখা গিয়েছে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টাকে। তাই মনে করা হচ্ছে, ভারতকে জব্দ করতে পেছন থেকে পাকিস্তানকে উস্কানি দিচ্ছে বাংলাদেশ। এমতাবস্থায় বাংলাদেশের সিলেট সীমান্তে কারফিউ জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষীরা (BSF)। আর তাতেই ভয়ে জবুথুবু বাংলাদেশ। সীমান্তে বাড়িয়েছে নিরাপত্তা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার