আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বামীকে ফেরাতে মুখ্যমন্ত্রীর সাহায্য চান পাক সেনার হাতে আটক বিএসএফ জওয়ানের স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, হুগলি: দেখতে দেখতে কেটে গিয়েছে ১৮ দিন। এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া গেল না ভারতীয় সেনা জওয়ান পূর্ণম কুমার সাউয়ের। ভারত ও পাকিস্তানের সংঘাতের মধ্যেই পাক সেনাদের হাতে বন্দি রয়েছে বাংলার জাওয়ান। “ভুল করে” সীমান্ত পেরিয়ে যাওয়ার অপরাধে তাঁকে আটক করে রেখেছে পাক সেনারা। তার পর থেকেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন সেনা জাওয়ানের পরিবার। এমতাবস্থায় বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে পূর্ণম কুমার সাউকে দেশে ফেরানোর আর্জি করতে চায় তাঁর স্ত্রী।

ভারতীয় বিএসএফ জাওয়ান পূর্ণমের স্ত্রী রজনী সাউ জানিয়েছেন, “যুদ্ধ যে পুরো থেমে গিয়েছে, সেটা নিশ্চিত ভাবে এখনও আমরা জানি না। ফের পাকিস্তান হামলা করতে পারে। কিন্তু এ সবের মাঝখানে আমার স্বামী আটকে গিয়েছে। কতদিন আর এ ভাবে চলবে? আমি এ বিষয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সামনাসামনি কথা বলতে চাই। ওনার সঙ্গে কথা বলার জন্য আমি মাত্র ১০ মিনিট সময় চাইছি।”

তিনি এদিন আরও বলেন, “এতদিন হতে চলল আমরা পূর্ণমের কোনও খবর পায়নি। ও কেমন আছে, আমরা কিছুই জানি না। আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি, যাতে তিনি এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন।”

এই বিষয় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আমি শনিবারই বিএসএফের ডিরেক্টর জেনারেলের সঙ্গে কথা বলেছি। তিনি পূর্ণমকে দেশে ফেরানোর জন্য সবরকম ভাবে চেষ্টা করছেন বলে জানিয়েছেন। আমি রাজনাথ সিংহের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। প্রধানমন্ত্রীর অফিসেও যোগাযোগ করি। সেখান থেকে একজন আধিকারিকের সঙ্গে কথা হয়। তিনি প্রধানমন্ত্রীকে বিষয়টি জানাবেন বলেছেন। আমরা পূর্ণামের ফিরে আসার জন্য অপেক্ষা করছি।”

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই কলকাতা ও রাজ্য পুলিশকে দরাজ সার্টিফিকেট দিলীপের

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ